WBSSC Group C & D Recruitment 2025: ৮,৪৭৭টি অশিক্ষক কর্মী নিয়োগ বিস্তারিত জানুন।

চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ২০২৫ সালে গ্রুপ সি (Group C & Group -D ) পদের জন্য ৮৪৭৭ টি শূন্যপদর WBSSC Group C & D Recruitment 2025 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ১২ডিসেম্বর তাই দেরি না করে এখনই আবেদন করে দাও।

বেকার যুবক যুবতীদের জন্য সরকারি চাকরিগুলির মধ্যে WBSSC একটি অত্যন্ত জনপ্রিয় পরীক্ষা । তাই লক্ষ লক্ষ পরীক্ষার্থী সারা বছর এই ঘোষণা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীরা পাবে একাধিক সুবিধাসহ একটি স্থিতিশীল জীবন এবং আকর্ষণীয় বেতন । তাই আর দেরি না করে আসুন এই পরীক্ষার সম্পর্কে বিস্তারিত জেনে নিই …

WBSSC Group C & D Recruitment 2025 in bengali

সরকারি সাহায্যপ্রাপ্ত/স্পন্সরকৃত মাধ্যমিক/উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের WBSSC Group C & D পদের জন্য প্রার্থী নির্বাচনের জন্য রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা পরিচালিত হবে।

EventsInformation
বোর্ড:পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল পরিষেবা কমিশন (WBSSC)
পরীক্ষার নাম:WBSSC Group C & D Recruitment 2025
Category:সরকারি চাকরি
পদ:WBSSC Group C & D
শূন্যপদ:৮,৪৭৭টি
অনলাইনে আবেদন:৩ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে  ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত
নির্বাচন প্রক্রিয়া:লিখিত পরীক্ষা- সাক্ষাৎকার
অফিসিয়াল ওয়েবসাইট:www.westbengalssc.com

WBSSC Group C & D পরীক্ষা ২০২৫ পরিচালনার সম্পূর্ণ সময়সূচী অফিসিয়াল বিজ্ঞপ্তি PDF সহ প্রকাশিত হয়েছে। যেমনটি উল্লেখ করা হয়েছে, অনলাইন নিবন্ধন ৩ নভেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে  ১২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত পরিচালিত হবে। WBSSC Group C & D পরীক্ষা ২০২৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে….

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ :৩০ মে ২০২৫
অনলাইনে নিবন্ধন শুরুর তারিখ : ৩ নভেম্বর ২০২৫ (বিকাল ৫টা)
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৫টা)
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : ১২ ডিসেম্বর ২০২৫ (বিকাল ৫টা)
WBSSC Group C & D পরীক্ষা:২০২৬ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে
Exam Result তারিখ :অক্টোবর ২০২৫ এর চতুর্থ সপ্তাহ
Interview:নভেম্বর ২০২৫ এর তৃতীয় সপ্তাহ
প্যানেল প্রকাশের তারিখ:২৪ নভেম্বর ২০২৫
কাউন্সেলিং:২৯ নভেম্বর ২০২৫

WBSSC Group C & D Recruitment প্রশ্নোপত্র আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাচ্ছে- Click Here

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের বিষয়ভিত্তিক শূন্যপদগুলি অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com-এ শেয়ার করা হয়েছে। মোট ৮,৪৭৭টি শূন্যপদ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে যার মধ্যে ২,৯৮৯টি  গ্রুপ সি পদের জন্য এবং বাকি গ্রুপ ডি মিলিয়ে মোট ৮,৪৭৭টি ।

মোট শূন্যপদ:৮,৪৭৭টি
Group C২,৯৮৯টি
Group D৫৪৮৮ টি

WBSSC Recruitment 2025 বেতন কাঠামো

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন সাধারণত ২২,৭০০ টাকা থেকে ২৬,০০০ টাকা পর্যন্ত হয়। এর সাথে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA) এবং চিকিৎসা ভাতা যুক্ত থাকে। 

সাধারণ যোগ্যতা:

  • অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
  • পুরুষ প্রার্থীরা কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য যোগ্য হবেন না।

বয়সসীমা (১লা জানুয়ারী, ২০২৫ অনুযায়ী):

  • ন্যূনতম: ১৮ বছর।
  • সর্বোচ্চ: ৪৫ বছর।
  • বয়সের ছাড়:
    • তফসিলি জাতি/তফসিলি উপজাতি (SC/ST): ৫ বছর।
    • অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC): ৩ বছর।
    • শারীরিকভাবে প্রতিবন্ধী (PH): রাজ্য সরকারী নিয়ম অনুযায়ী ৮ বছর।

শিক্ষাগত যোগ্যতা:

  • শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে অন্তত ৫০% নম্বর সহ দ্বাদশ শ্রেণি (উচ্চমাধ্যমিক) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • অতিরিক্ত যোগ্যতা: ক্লার্ক পদের জন্য কম্পিউটার জ্ঞান এবং টাইপিং দক্ষতা থাকা প্রয়োজন।
  • মাধ্যম: আবেদনপত্র শুধুমাত্র WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইটের (www.westbengalssc.com) মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
  • আবেদন ফি (ব্যাঙ্ক/পেমেন্ট চার্জ ব্যতীত):
  • আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
    • আবেদনপত্র সতর্কতার সাথে পূরণ করতে হবে। চূড়ান্ত অনলাইন জমা দেওয়ার পরে কোনো সংশোধন করা যাবে না।
    • মাধ্যমিক বা সমতুল্য শংসাপত্র অনুযায়ী নাম, পিতার/মাতার নাম এবং জন্ম তারিখ লিখতে হবে।
    • “কিভাবে আবেদন করবেন/ফি প্রদান করবেন” এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ) সংক্রান্ত তথ্য অনলাইন আবেদন শুরু হওয়ার আগে ওয়েবসাইটে জানানো হবে।
    • অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হতে পারে।

WBSSC Group C & D নম্বর বিভাজন

বিষয়নম্বর (সময়: ১ ঘণ্টা ৩০ মিনিট।)
লিখিত পরীক্ষা (OMR) ১০০ নম্বর
 ইংরেজি ৩০ নম্বর
পাটিগণিত ৩০ নম্বর
সাধারণ শিক্ষা/জিকে৪০ নম্বর
দক্ষতা পরীক্ষা (Skill Test): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের টাইপিং গতি এবং কম্পিউটারের ব্যবহারিক দক্ষতা যাচাই করা হবে। 

WBSSC Group C & D Recruitment 2025: OMR ভিত্তিক লিখিত পরীক্ষার বিবরণ:

  • প্রার্থীরা তাদের OMR শিটের একটি ডুপ্লিকেট কপি নিজেদের কাছে রাখতে পারবেন।
  • প্রাথমিক মডেল উত্তরপত্র অনলাইনে প্রকাশিত হবে এবং প্রার্থীরা ৫ দিনের মধ্যে প্রমাণসহ (অন্তত দুটি নির্ভরযোগ্য একাডেমিক প্রকাশনা) আপত্তি জমা দিতে পারবেন।
  • বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটি আপত্তিগুলি পর্যালোচনা করবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • OMR মূল্যায়নের আগে চূড়ান্ত মডেল উত্তরপত্র আপলোড করা হবে।
  • নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে প্রার্থীরা অনলাইনে নিজেদের OMR শিটের ছবি দেখতে পারবেন।
  • প্রশ্নপত্র ইংরেজি ও বাংলা ভাষায় হবে। ভাষার প্রশ্নপত্র সেই নির্দিষ্ট ভাষায় হবে। সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র বাংলা ভাষায় হবে।

WBSSC Group C & D Syllabus:

লিখিত পরীক্ষার বিস্তারিত পাঠ্যক্রম “নিয়মাবলী, ২০২৫” অনুযায়ী সেন্ট্রাল কমিশন কর্তৃক নির্ধারিত ও চূড়ান্ত করা হবে। প্রার্থীদের পাঠ্যক্রম সংক্রান্ত আপডেটের জন্য WBSSC-এর অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalssc.com নিয়মিত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে।

WBSSC Group C & D গুরুত্বপূর্ণ লিঙ্ক:

Leave a Reply