SSC CGL 2026 in bengali

SSC CGL 2026: ১২,২৫৬ পদে নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি বিস্তারিত জানুন।

SSC CGL Recruitment 2026: চাকরি প্রার্থী দের জন্য দারুন সুখবর, কারণ সম্প্রতি কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছর এর মতো SSC CGL 2026 পরীক্ষার মাধ্যমে ১২,২৫৬টি শূন্যপদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে গ্রুপ ‘বি’ (Group B) এবং গ্রুপ ‘সি’ (Group C) পদে নিয়োগ করা হবে। এই পদের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ ২২ জুন তাই দেরি না করে এখনই আবেদন করে দাও।

বেকার যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরিগুলির মধ্যে SSC CGL Recruitment 2026 একটি অত্যন্ত জনপ্রিয় পরীক্ষা । তাই লক্ষ লক্ষ পরীক্ষার্থী সারা বছর এই ঘোষণা জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তাই আর দেরি না করে আসুন এই পরীক্ষার সম্পর্কে বিস্তারিত জেনে নিই …

SSC CGL Recruitment 2026

সংস্থা:স্টাফ সিলেকশন কমিশন
পরীক্ষার নাম:SSC CGL 2026
শূন্যপদের সংখ্যা:১২,২৫৬
শিক্ষাগত যোগ্যতা:স্নাতক
ক্যাটাগরিসরকারী চাকরী
নির্বাচন পদ্ধতি:অনলাইন (কম্পিউটার ভিত্তিক পরীক্ষা)
আবেদন শুরু:বর্তমানে চলছে
বেতনক্রম:বিশদ দেখুন
পদ:কেন্দ্রীয় সরকারের অধীনে গ্রুপ বি এবং সি অফিসার
আবেদনের শেষ তারিখ:২২ জুন ২০২৬
SSC CGL 2026 in bengali

কোন কোন পদে নিয়োগ হবে?

  • গ্রুপ ‘বি’ গ্যাজেটেড পদ: অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার।
  • গ্রুপ ‘বি’ নন-গ্যাজেটেড পদ: অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (CSS, IB, রেল, বিদেশ মন্ত্রক), ইনস্পেক্টর অফ ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ইনস্পেক্টর, সাব-ইনস্পেক্টর (CBI, NIA), জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO) ইত্যাদি।
  • গ্রুপ ‘সি’ পদ: অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক (UDC), সাব-ইনস্পেক্টর (সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স) ইত্যাদি।

SSC CGL Recruitment 2026 বিস্তারিত বিবরণ

আবেদন ফি

সাধারণ এবং ওবিসি বিভাগের জন্য পুরুষ প্রার্থীদের ফর্ম জমা দেওয়ার ফি হল ₹100/-। অনলাইনে আবেদনপত্র পূরণ করার সময় যে আবেদন ফি জমা দিতে হবে তা বিভাগ অনুযায়ী নীচে তালিকাভুক্ত করা হয়েছে।

ক্যাটাগরিআবেদন ফি
সাধারণ/ওবিসি(General/OBC)100.00
মহিলা, SC, ST, শারীরিকভাবে প্রতিবন্ধী, এবং প্রাক্তন-সার্ভিসম্যানx

শিক্ষাগত যোগ্যতা

পদের নামশিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট অডিট/অ্যাকাউন্টস অফিসার (State Cadre)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অথবা
সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক বা সরকারি ভাষায় পারদর্শী (মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ার, লেখার ও বলার ক্ষমতা) হতে হবে এবং তার শংসাপত্র থাকতে হবে।
জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO)উচ্চমাধ্যমিক (12th Standard) স্তরে অঙ্কে অন্তত ৬০% নম্বর থাকতে হবে;
অথবা
স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে ‘স্ট্যাটিস্টিকস’ (Statistics) থাকতে হবে।
স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর গ্রেড-IIস্ট্যাটিস্টিকস, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স বা ডেটা সায়েন্স/আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বাকি সব পোস্টকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

SSC CGL 2026 পদ:

1.পে লেভেল-৮ (₹ ৪৭,৬০০ থেকে ১,৫১,১০০)

পদের নামমিনিস্ট্রি/ডিপার্টমেন্টক্লাসিফিকেশন অফ
পোস্ট
বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার
(Central Cadre)
ইন্ডিয়ান অডিট & একাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার  (C&AG)-এর কার্যালয়গ্রুপ “B” গেজেটেড (নন মিনিস্টারিয়াল)১৮-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট অডিট এবং অ্যাকাউন্টস অফিসার (State Cadre)ইন্ডিয়ান অডিট & একাউন্টস ডিপার্টমেন্ট আন্ডার  (C&AG)-এর কার্যালয়গ্রুপ “B” গেজেটেড (নন মিনিস্টারিয়াল)১৮-৩০ বছর

2.পে লেভেল-৭ (₹ ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০):

পদের নামমিনিস্ট্রি/ডিপার্টমেন্টক্লাসিফিকেশন অফ
পোস্ট
বয়সসীমা
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
সেন্ট্রাল সেক্রেটারিয়েট সার্ভিসগ্রুপ “B”২০-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
ইন্টেলিজেন্স ব্যুরোগ্রুপ “B”১৮-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
রেলপথ মন্ত্রণালয়গ্রুপ “B”২০-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
বিদেশ মন্ত্রকগ্রুপ “B”২০-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
AFHQগ্রুপ “B”২০-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
মিনিস্ট্রি ওফঃ ইলেকট্রনিক্স এন্ড
ইনফরমেশন টেকনোলজি
গ্রুপ “B”১৮-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
সেকশন অফিসার
অন্যান্য মন্ত্রণালয়/ বিভাগ/
সংস্থা
গ্রুপ “B”১৮-৩০ বছর
ইন্সপেক্টর অফ
ইনকাম ট্যাক্স
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)গ্রুপ “B”১৮-৩০ বছর
ইন্সপেক্টর,
(সেন্ট্রাল এক্সসিসে)
সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC)গ্রুপ “B”১৮-৩০ বছর
ইন্সপেক্টর (প্রিভেন্টিভ অফিসার)সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC)গ্রুপ “B”১৮-৩০ বছর
ইন্সপেক্টর (এক্সামিনের)সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস (CBIC)গ্রুপ “B”১৮-৩০ বছর
অ্যাসিস্ট্যান্ট
এনফোর্সমেন্ট
অফিসার
ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (এড), ডিপার্টমেন্ট অফ রেভিনিউগ্রুপ “B”১৮-৩০ বছর
সাব ইন্সপেক্টরCBIগ্রুপ “B”২০-৩০ বছর
ইন্সপেক্টর পোস্টসডিপার্টমেন্ট অফ পোস্টস, মিনিস্ট্রি ওফঃ কমিউনিকেশনসগ্রুপ “B”১৮-৩০ বছর
ইন্সপেক্টরসেন্ট্রাল ব্যুরো অফ নারকোটিকস,
মিনিস্ট্রি অফ ফিনান্স
গ্রুপ “B”১৮-৩০ বছর

এছাড়া,

3.জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার, সাব-ইনস্পেক্টর (NIA), ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট: পে লেভেল-৬ (৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা)।

4.অডিটর ও অ্যাকাউন্ট্যান্ট: পে লেভেল-৫ (২৯,২০০ থেকে ৯২,৩০০ টাকা)।

5. ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, সাব-ইনস্পেক্টর (নার্কোটিক্স): পে লেভেল-৪ (২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা)।

পরীক্ষার ধরণ:

SSC CGL ২০২৬ পরীক্ষাটি মূলত দুটি টায়ারে বা ধাপে অনুষ্ঠিত হবে:

টায়ার-১ (Tier-I)

সাবজেক্টপ্রশ্ন সংখ্যানম্বরসময়নেগেটিভ মার্কিং
জেনারেল ইন্টেলিজেন্স২৫৫০১ ঘন্টা০.৫০
জেনারেল অ্যাওয়ারনেস২৫৫০
কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড২৫৫০
জেনারেল ইংলিশ২৫৫০

টায়ার-২ (Tier-II)

চূড়ান্ত মেধা তালিকা বা মেরিট লিস্ট শুধুমাত্র টায়ার-২ পরীক্ষার নম্বরের ভিত্তিতে তৈরি হবে। টায়ার-২-এ মোট তিনটি পেপার থাকে। পেপার-১ সবার জন্য বাধ্যতামূলক। পেপার – ২ শুধুমাত্র স্ট্যাটিসটিক্যাল অফিসার পদের জন্য এবং পেপার – ৩ অডিট ও অ্যাকাউন্টস বিভাগের পদের জন্য। পরীক্ষার বিস্তারিত প্যাটার্ন নিচের টেবিলে দেওয়া হল,

পেপারসেশনসেকশনসাবজেক্টপ্রশ্ন সংখ্যানম্বরসময়
পেপার ১সেশন ১সেকশন ১গণিত৩০৬০*৩ =১৮০১ ঘন্টা
রিজনিং৩০
সেকশন ২ইংরেজি৪৫৭০*৩ =২১০১ ঘন্টা
জেনারেল অ্যাওয়ারনেস২৫
সেকশন ৩কম্পিউটার নলেজ টেস্ট২০২০*৩ =৬০১৫ মিনিট
সেশন ২ডেটা এন্ট্রি স্পিড টেস্ট১৫ মিনিট
পেপার ২স্ট্যাটিসটিক্স১০০১০০ *২ =২০০২ ঘন্টা
পেপার ৩জেনারেল স্টাডিজ (ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স)১০০১০০*২ =২০০২ ঘন্টা

শারীরিক ও মেডিকেল পরীক্ষা

ইনস্পেক্টর (সেন্ট্রাল এক্সাইজ/প্রিভেন্টিভ অফিসার), সিবিআই বা এনআইএ সাব-ইনস্পেক্টরের মতো কিছু পদের জন্য টায়ার ২ পরীক্ষার পর শারীরিক ও মেডিকেল ফিটনেস টেস্ট পাস করতে হবে।

ডকুমেন্ট ভেরিফিকেশন (DV)

সবশেষে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নিয়োগ দেওয়ার আগে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

কিভাবে আবেদন করবেন (How to Apply Online)

স্টাফ সিলেকশন কমিশন ২১ মে ২০২৬ থেকে SSC CGL 2026-এর জন্য অনলাইন আবেদন গ্রহণ করা শুরু করেছে। তাই আমাদের সাথে থাকুন কারণ এখন আমরা অনলাইনে আবেদন পূরণের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব।

  • SSC-এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ssc.gov.in-এ যান।
  • একটি পৃষ্ঠা খোলা হবে যেখানে আপনি রেজিস্টার এবং লগইন ফর্ম পাবেন।
  • আপনি যদি ইতিমধ্যেই SSC পরীক্ষার জন্য রেজিস্টার হয়ে থাকেন, তাহলে SSC CGL Recruitment 2026-এর জন্য আবেদন করতে লগইন বিশদগুলি পূরণ করুন৷
  • আপনি যদি রেজিস্টার না হন তবে প্রথমে আপনাকে রেজিস্টার ফর্মটি পূরণ করতে হবে।
  • লগইন করার পরে, “Apply Now ” এ যান এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন যেমন নাম, পিতার নাম, মায়ের নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং আপনার ধারণ করা সমস্ত ডিগ্রি ইত্যাদি।
  • এর পর আপনার যোগাযোগের ঠিকানাটি পূরণ করুন এবং আপনার ফটো এবং Signature আপলোড করুন।
  • ফর্ম জমা দেওয়ার আগে, আপনার বিবরণ গুলি পুনরায় যাচাই করুন সব ঠিক আছে কিনা ।
  • একবার আপনি ফর্ম জমা দিলে পরবর্তী ধাপ হল আপনার Application ফি প্রদান করা। আপনি আবেদন ফি ₹১০০ অনলাইন এবং অফলাইন মোডে দিতে পারেন।
  • প্রযোজ্য হলে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/ই- চালানের মাধ্যমে আপনার ফি প্রদান করুন ।
  • এর পর Submit এ ক্লিক করুন এবং আপনার ফর্ম সফলভাবে জমা হবে।
  • আপনার অনলাইন SSC CGL 2026 আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আপনি আরও ব্যবহারের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিতে পারেন।

SSC Recruitment CGL 2022 – গুরুত্বপূর্ণ তারিখ

ঘটনাতারিখ
SSC CGL বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ২১ মে ২০২৬
অনলাইন ফর্ম জমা দেওয়া শুরু হয়েছে২১ মে ২০২৬
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ২২ জুন ২০২৬
অনলাইন ফি প্রদানের শেষ তারিখ২৩ জুন ২০২৬ (রাত ১১:০০ টা)
ফর্ম কারেকশন উইন্ডো (Correction Window)২৯ জুন ২০২৬ থেকে ০১ জুলাই ২০২৬
SSC CGL 2022 পরীক্ষার তারিখ টিয়ার 1আগস্ট – সেপ্টেম্বর, ২০২৬
SSC CGL 2022 পরীক্ষার তারিখ টিয়ার IIডিসেম্বর, ২০২৬

SSC CGL Recruitment 2022-গুরুত্বপূর্ণ লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইটস্টাফ সিলেকশন কমিশন
ডাউনলোড নোটিফিকেশনডাউনলোড
সরকারী চাকরী আরও অনুসন্ধান করুনএখানে ক্লিক করুন

SSC CGL 2026-FAQ:

Q.SSC CGL 2026 বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে?

Ans. SSC CGL Recruitment 2026 বিজ্ঞপ্তি ২১ মে ২০২৬ এ প্রকাশিত হয়েছে।

Q. SSC CGL 2026 এর জন্য অনলাইন আবেদনের শেষ তারিখ কোনটি?

Ans. SSC CGL 2026-এর অনলাইনে আবেদন করার শেষ তারিখ হল ২৩ জুন ২০২৬।

Q.একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারেন?

Ans. হ্যাঁ, অবশ্যই একজন প্রার্থী একাধিক পদের জন্য আবেদন করতে পারেন যদি তিনি অন্য পদের যোগ্যতার শর্তগুলিও পূরণ করে থাকেন ।

Q. SSC CGL Recruitment 2026-এর আবেদন ফি কত?

Ans. SSC CGL 2026-এর জন্য আবেদন ফি জেনারেল ক্যাটাগরির জন্য ১০০ টাকা। এছাড়া মহিলা, SC, ST, শারীরিকভাবে প্রতিবন্ধী, এবং প্রাক্তন-সার্ভিসম্যান প্রার্থীদের দ্বারা কোনও ফি দিতে হবে না।

Q. SSC CGL Recruitment 2026 এর জন্য নির্বাচন প্রক্রিয়া কি?

Ans. SSC CGL 2026 পরীক্ষাটি 2 টি স্তরে পরিচালিত হবে – টিয়ার 1 এবং টিয়ার 2।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply