Life Science PDF Part 6: BanglaMCQ.org এ আপনাকে স্বাগত। এই সাইটে আমরা জীবন বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আজকের বিষয় হল প্রাণী হরমোন। আমরা আগের Life Science PDF Part 5 অধ্যায়ে উদ্ভিদের রেচন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করবো Life Science PDF Part 6 প্রাণী হরমোন।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে প্রাণী হরমোন প্রক্রিয়ার প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

Read More:
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী PDF
বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গের তালিকা PDF
ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা MCQ
Life Science PDF Part 6
1. প্রাণীদেহের রাসায়নিক সমন্বয়কারী কে?
Ans. হরমোন।
2. হরমোন’ (Hormone) শব্দটির প্রবর্তক কারা?
Ans. বিজ্ঞানী বেইলিস (Baylis) ও স্টারলিং (Starling)।
3. হরমোন শব্দের অর্থ কী?
Ans. গ্রিক শব্দ ‘Hormao’ থেকে এসেছে হরমোন কথাটি এসেছে, যার অর্থ হল ‘ আমি জাগ্রত করি ।
4. রাসায়নিক দূত বা ক্যামিক্যাল ম্যাসেঞ্জার কাকে বলা হয়?
Ans. হরমোনকে।
5. ক্যামিক্যাল কো-অর্ডিনেটার কাকে বলা হয়?
Ans. হরমোনকে।
6. প্রথম আবিষ্কৃত হরমোনটির নাম কী?
Ans. সিক্রিটিন।
7. মানবদেহের একটি অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও,যেটি মস্তিষ্কে অবস্থিত
Ans. পিটুইটারি।
8. গ্রীবাদেশে কোন অনাল গ্রন্থি অবস্থিত?
Ans. থাইরয়েড।
9. অগ্ন্যাশয়ের মধ্যে কোন অনাল গ্রন্থি অবস্থিত?
Ans আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স।
10. .মানবদেহের একটি মিশ্র গ্রন্থির নাম কী?
Ans. অগ্ন্যাশয়।
11. আয়োডিন কোন হরমোনের উপাদান?
Ans. থাইরক্সিন।
12. .কোন হরমোনের অভাবে বহুমূত্র রোগ হয়?
Ans. ADH বা অ্যান্টি ডাই-ইউরেটিক হরমোন।
13. কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয়?
Ans. ইনসুলিন।
14. কোন হরমোনের অভাবে ক্রেটিনিজম রোগ হয়?
Ans. থাইরক্সিন।
15. কোন হরমোনের অভাবে বামনত্ব রোগ হয়?
Ans. STH বা সোমাটোট্রফিক হরমোন।
16. কোন হরমোনের অধিক ক্ষরণে অতিকায়ত্ব রোগ হয়?
Ans. STH ।
17. কোন হরমোনের অধিক ক্ষরণে গয়টার বা গলগন্ডরোগ হয়?
Ans. থাইরক্সিন।
18. একটি হরমোনের নাম করো যা অ্যাডরিনাল গ্রন্থিকে উদ্দীপিত করে?
Ans. ACTH
19.কোন হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে?
Ans. TSH
20. একটি পুং-যৌন হরমোনের নাম কী?
Ans. টেস্টোস্টেরন।
21. ICSH-এর পুরো কথা কী?
Ans. ইন্টারস্টিসিয়াল সেল স্টিম্যুলেটিং হরমোন।
22. FSH-এর পুরো কথা কী?
Ans. ফলিকল স্টিম্যুলেটিং হরমোন।
23. .LH-এর পুরো কথা কী?
Ans. লিউটিনাইজিং হরমোন।
24. LTH-এর পুরো নাম কী?
Ans. লিউটোট্রফিক হরমোন।
25. কোন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমান বেড়ে যায়?
Ans. ইনসুলিন।
26. কোন হরমোন হৃদগতি বাড়িয়ে দেয়?
Ans. অ্যাড্রিনালিন।
27. কোন হরমোন BMR বাড়িয়ে দেয়?
Ans. থাইরক্সিন।
28. .ইনসুলিনের বিপরীত হরমোন কোনটি?
Ans. গ্লুকাগন।
29. অ্যাড্রিনালিন হরমোনের বিপরীত হরমোন কোনটি?
Ans. নর-অ্যাড্রিনালিন।
30. পিটুইটারি গ্রন্থির ওজন কত?
Ans. 0.5 গ্রাম।
31. দুগ্ধক্ষরণে কোন হরমোন সাহায্য করে?
Ans. প্রোল্যাকটিন।
32. .দুটি স্টেরয়েড জাতীয় হরমোনের নাম কী?
Ans. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরোন।
33. .পিটুইটারির ট্রফিক হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না এমন কয়েকটি অনাল গ্রন্থির নাম কী?
Ans. প্যারাথাইরয়েড,অগ্ন্যাশয়,অ্যাড্রিনাল মেডালা।
34.পিটুইটারির অপর নাম কী?
Ans. হাইপোফাইসিস।
35. বৃক্ক থেকে নিঃসৃত হয় এমন দুটি হরমোনের নাম কী?
Ans. রেনিন ও এরিথ্রোপয়োটিন।
36. টিট্যানি রোগ কেন হয়?
Ans. রক্তে প্যারাথ হরমোনের পরিমান কমে গেলে।
37. HRF-এর পুরো কথা কী?
Ans. হাইপোথ্যালামিক রিলিজিং ফ্যাক্টর।
38. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত কোন হরমোন ডিম্বাশয় ও
শুক্রাশয়ের ক্ষরণ নিয়ন্ত্রণ করে?
Ans. গোনাডোট্রফিক হরমোন।
39. লক্ষ্য অঙ্গ(Target Organ) কী?
Ans. হরমোন যে অঙ্গের উপর কাজ করে তাকে লক্ষ্য অঙ্গ বলে।
40. পিটুইটারির কোন হরমোন সরাসরি দেহকোষের উপর কাজ করে?
Ans STH এবং GH
41. GH-এর পুরো কথা কী?
Ans. গ্রোথ হরমোন।
42 .কী রকম কলা দিয়ে অগ্র পিটুইটারি গঠিত?
Ans. গ্রন্থীময় আবরণী কলা।
43. .কোন হরমোনকে অ্যান্টিডায়াবেটিক হরমোন বলে?
Ans. ইনসুলিনকে।
44. ইস্ট্রোজেন ক্ষরণের উৎস কী?
Ans. ডিম্বাশয়ের পরিনত ডিম্বথলি।
45. .প্রজেস্টেরোন হরমোন ক্ষরণের উৎস কী?
Ans. করোপাস লুটিয়াম।
46. দেহের সর্বত্র পাওয়া যায় এমন একটি হরমোনের নাম কী?
Ans. প্রোস্টাগ্ল্যানডিন।
47. অগ্ন্যাশয় ছাড়া অপর মিশ্র গ্রন্থীটির নাম কী?
Ans. শুক্রাশয়।
46. লোকাল বা স্থানীয় হরমোন কাকে বলে?
Ans. যে হরমোন উৎসস্থলে ক্রিয়া করে।
47.অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থিত?
Ans. বৃক্কের উপর।
48. পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বা মুখ্য গ্রন্থি বলা হয় কেন?
Ans. পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোন গুলি দেহের অন্যান্য অনাল গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে।
49. অগ্ন্যাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন?
Ans. অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় রকম গ্রন্থির সমন্বয়ে গঠিত বলে।
50. MSH-এর পুরো কথা কী?
Ans. মেলানোসাইট স্টিম্যুলেটিং হরমোন।
52. কোন হরমোন গ্লাইকোজেনেসিসে সহায়তা করে?
Ans : ইনসুলিন।
53 .কোন হরমোন গ্লাইকোজেনোলাইসিসে সহায়তা করে?
Ans. গ্লুকাগন।
54. পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থিত?
Ans. মানুষের মস্তিস্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা টারসিকা প্রকোষ্টে।
55 ‘স্ট্রেস ‘ হরমোন কাকে বলা হয় ?
Ans. ইথিলিনকে।
56. হাঁপানির শ্বাসকষ্ট কমাবার জন্য কোন হরমোন ইনজেকশন দিতে হয়?
Ans. অ্যাড্রিনাল।
57. ইনসুলিনের অভাবে কোন্ রোগ হয়?
Ans. ডায়াবেটিস মেলিটাস ।
58. . প্রসবক্রিয়ায় সাহায্যকারী হরমোনটি হল-
Ans. অক্সিটোসিন।
60. কোন্ গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে?
Ans. পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে।
61. একটি লোকাল হরমোন – এর নাম কী ?
Ans. টেস্টোস্টেরন।
62. নেফ্রনের বৃদ্ধ নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোনটি হল—
Ans. ADH
63. একটি নিউরো-হরমোন হল
Ans – অ্যাড্রিনালিন।
64. কোন্ হরমোনটি রক্ত শর্করা কমায় ?
Ans. ইনসুলিন ।
65. . ব্যাঙাচি থেকে ব্যাঙে রূপান্তর ঘটাতে সাহায্য করে
Ans.- থাইরক্সিন।
66.. জরুরিকালীন হরমোন বলা হয়
Ans.- অ্যাড্রিনালিনকে।
67. নীচের কোন্ গ্রন্থি থেকে ACTH ক্ষরিত হয়?
Ans. অগ্ন্যাশয়ের আইলেটস অফ্ ল্যাংগারহ্যানসের বিটা কোশ থেকে।
68.. অ্যান্ড্রোজেন কী ?
Ans. টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোস্টেরন।
69. মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে কী বলে?
Ans.- গ্লুকোসুরিয়া।
70, কুসিং সিনড্রোম রোগ হয়—
Ans.- ACTH-এর অধিঃক্ষরণে।
71. . BMR বৃদ্ধিকারী হরমোনটি হল—
Ans. থাইরক্সিন।
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷




