Annapurna Bhandar DBT Link in bengali

Annapurna Bhandar DBT Link: কীভাবে বাড়িতে বসেই লিঙ্ক করবেন?

পশ্চিমবঙ্গ সরকারের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তর থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ (Annapurna Bhandar Scheme) নামে নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের অধীনে যোগ্য প্রত্যেক মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে DBT Link বা আধার সিডিং থাকা বাধ্যতামূলক।

তাই যারা এখনো পর্যন্ত ডিবিটি (DBT) লিঙ্ক করতে পারেননি অথবা বুঝতে পারছেন না কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর সাথে লিংক করবেন, অথবা আপনার ব্যাঙ্ক একাউন্ট লিংক করা আছে কিনা কিভাবে চেক করবেন?

এই বিষয়ে বিস্তারিত জানার জন্য এই Annapurna Bhandar DBT Link প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। পুরো বিষয়টি সহজ ভাষায় নিচে আলোচনা করা হল।

DBT Link কী?

DBT শব্দের পুরো নাম হলো Direct Benefit Transfer। সহজ ভাষায় বলতে গেলে, এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারি আর্থিক সাহায্য সরাসরি উপভোক্তার আধার লিংক ব্যাঙ্ক একাউন্ট এ পৌঁছে যায়।

তাই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিংক এবং DBT Link থাকা বাধ্যতামূলক।

অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করতে কী কী লাগবে

অন্নপূর্ণা ভাণ্ডার DBT Link করতে লাগবে-

  • আধার কার্ড নম্বর
  • অ্যাকাউন্টের নম্বর
  • মোবাইল নম্বর
Annapurna Bhandar DBT Link in bengali

Annapurna Bhandar DBT Link Stutas Check কিভাবে করবেন ?

এখন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে বাড়িতে বসেই আপনি খুব সহজে আপনার DBT লিঙ্ক স্ট্যাটাস এবং অন্নপূর্ণা ভাণ্ডার অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন।

  • প্রথমে NPCI Official Website যান।
  • এরপর হোমপেজে থাকা কনজিউমার (Consumer) অপশনে ক্লিক করুন।
  • এবার সেখান থেকে “Bharat Aadhaar Seeding Enabler (BASE)” অপশনটি বেছে নিন।
  • এরপর “Aadhaar Mapping Status”-এ ক্লিক করুন।
  • এবার আপনার ১২ অঙ্কের আধার নম্বর ও ক্যাপচা কোড দিয়ে “Check Status” বোতামে ক্লিক করুন।
  • তারপর আধারের সাথে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP আসবে, OTP দিয়ে Confirm অপশনে ক্লিক করুন।
  • এরপর স্ক্রিনে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম এবং DBT স্ট্যাটাস ‘Active’ দেখাচ্ছে কি না তা যাচাই করুন।

Annapurna Bhandar DBT Link কিভাবে করবেন ?

  • এরপর হোমপেজে থাকা Aadhaar Seeding অপশনটিতে ক্লিক করুন।
  • এবার আপনার ১২ অঙ্কের আধার নম্বর সঠিকভাবে টাইপ করে Seeding অপশনে ক্লিক করুন।
  • তারপর আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি DBT লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন।
  • আর আপনার যদি আগে থেকে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট DBT লিঙ্ক করা না থাকে, তবে Fresh Seeding অপশনে ক্লিক করুন।
  • এবার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন।
  • এরপর চেক মার্কে ক্লিক করে, ক্যাপচা কোডটি দেখে দেখে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।
  • এরপর পরবর্তী স্ক্রিনে Agree and Continue-তে ক্লিক করুন।
  • এবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-অপশনে ক্লিক করুন।

ব্যাঙ্কে Annapurna Bhandar DBT Link:

  • প্রথমে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের শাখায় যান।
  • সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকের কাছে ‘আধার সিডিং’ বা ‘কনসেন্ট ফর্ম’ (Consent Form) চান।
  • ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স দিয়ে দিন।
  • ব্যাঙ্ক আধিকারিক আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সাথে যুক্ত করে দেবেন। 

মোবাইল অ্যাপের মাধ্যমে DBT Link:

  • আপনার কাছে ব্যাঙ্কের যদি নিজস্ব মোবাইল অ্যাপ থাকে (যেমন- SBI YONO, PNB One, iMobile), তাহলে অ্যাপটি ওপেন করুন।
  • এরপর ‘সার্ভিসেস’ (Services) বা ‘মাই প্রোফাইল’ (My Profile) সেকশনে যান।
  • সেখানে Aadhaar Linking অথবা Aadhaar Seeding / DBT অপশনটি বেছে নিন।
  • এবার আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন ।
  • এরপর মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-অপশনে ক্লিক করুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply