Nobel Prize 2026 : নোবেল পুরস্কার হল পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ বার্ষিক আন্তর্জাতিক পুরস্কার গুলির মধ্যে অন্যতম। যা সুইডিশ এবং নরওয়ের প্রতিষ্ঠান প্রতি বছর একাডেমিক ,সাস্কৃতিক এবং বৈজ্ঞানিক অগ্রগতির স্বীকৃতিস্বরূপ,পদার্থবিদ্যা , রসায়ন , চিকিৎসা বিজ্ঞান ,শান্তি ,সাহিত্য এবং অর্থনীতি ক্ষেত্রে অসামান্য কৃর্তীর জন্য এই পুরস্কার প্রদান করে থাকে।
সম্প্রতি Nobel Prize 2026 তালিকা প্রকাশিত হয়েছে। আজকের এই পর্বটিতে নোবেল পুরস্কার ২০২৬ (Nobel Prize 2026 in Bengali) বিজয়ীদের তালিকা সম্পর্কে আলোচনা করবো।
নোবেল পুরস্কারের ইতিবৃত্ত (History of the Nobel Prize)
‘নোবেল পুরস্কার’ আলফ্রেড নোবেলের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। আলফ্রেড নোবেল ছিলেন একজন সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী ,শিল্পপতি এবং কবি যিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি ১৮৯৬ সালের ১০ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর 5 বছর পর ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। প্রতি বছর অক্টোবর মাসে এই নতুন নোবেল পুরস্কার এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
আলফ্রেড নোবেল যখন মৃত্যুবরণ করেন, তাঁর আগে উইলে তিনি নিজের বিশাল সম্পত্তির ৯৪ শতাংশ (প্রায় ৩১.৫ মিলিয়ন সুইডিশ ক্রোনা) একটি ফান্ড তৈরির জন্য রেখে যান। তিনি উইলে উল্লেখ করেন যে তাঁর অর্জিত এই সম্পদ এমন ব্যক্তিদের পুরস্কৃত করার কাজে ব্যবহার করা হবে, যারা “বিগত বছরে মানবজাতির জন্য সর্বাধিক কল্যাণ সাধন করেছেন।” তাই এই নোবেল পুরস্কারটি এমন সব ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় , যেসব ক্ষেত্রের সাথে তিনি জীবদ্দশায় সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিলেন: পদার্থবিজ্ঞান, রসায়ন, শরীরতত্ত্ব বা চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি।
এই নোবেল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি বা সংস্থাকে ‘নোবেল পুরস্কার বিজয়ী’ বা ‘নোবেল লরিয়েট’ (Nobel Prize laureate) বলা হয়। ‘লরিয়েট’ (laureate) শব্দটি ‘লরেল রিথ’ বা লরেল পাতার মালা দ্বারা সম্মানিত হওয়ার বিষয়টিকে নির্দেশ করে। এক সময় প্রাচীন গ্রিসে বিজয়ীদের সম্মানের প্রতীক হিসেবে এই লরেল পাতার মালা প্রদান করা হতো।

নোবেল পুরস্কার বিজয়ী কত টাকা পাবেন?
নোবেল পুরস্কারের ১২৫তম বার্ষিকী উপলক্ষে এ বছর পুরস্কারের অর্থ গত বছরের চেয়ে বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ঘোষণা অনুযায়ী, প্রতিটি পূর্ণ নোবেল পুরস্কারের জন্য বিজয়ীরা ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা (12 Million SEK) বা প্রায় ১২ লাখ মার্কিন ডলার পাবেন। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ১১ কোটি ৫২ লাখ টাকা।
কোনো বিভাগে যদি একজনই পুরস্কার পান, তবে তিনি পুরো ১১ কোটি ৫২ লাখ টাকা একাই পান। অথবা যৌথ বিজয়ী হলে পুরস্কার সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়।
এছাড়া টাকার পাশাপাশি প্রতিটি পুরস্কারের সাথে একটি করে ১৮ ক্যারেট সোনার তৈরি নোবেল মেডেল এবং একটি করে ডিপ্লোমা (শংসাপত্র) দেওয়া হয়।
Nobel Prize 2026: রেকর্ডসমূহ
সর্বকনিষ্ঠ বিজয়ী: মালালা ইউসুফজাই মাত্র ১৭ বছর বয়সে ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
বয়োজ্যেষ্ঠ বিজয়ী: জন বি. গুডএনাফ ৯৭ বছর বয়সে ২০১৯ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
দুবার বিজয়ী একমাত্র নারী: মাদাম মেরি কুরিই একমাত্র ব্যক্তি যিনি দুটি ভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছেন—১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে।
নোবেল পুরস্কারের অজানা তথ্য (Nobel Prize Facts)
মহাত্মা গান্ধী কখনোই নোবেল পুরস্কার পাননি: অহিংস আন্দোলনের অগ্রদূত মহাত্মা গান্ধী নোবেল শান্তি পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হওয়া সত্ত্বেও, তিনি কখনোই এই পুরস্কারটি পাননি। ১৯৪৮ সালে তাঁর মৃত্যুর পর নোবেল কমিটি সিদ্ধান্ত নেয় যে ওই বছর শান্তি পুরস্কার দেওয়া হবে না; কারণ হিসেবে তারা জানায় যে, তখন “কোনো উপযুক্ত জীবিত প্রার্থী” ছিলেন না।
৫০ বছরের গোপনীয়তা: নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের নাম সংক্রান্ত তথ্য ৫০ বছর পর্যন্ত কঠোরভাবে গোপন রাখা হয়।
গণিতে নোবেল পুরস্কার নেই কেন ? আলফ্রেড নোবেল গণিতকে যথেষ্ট ব্যবহারিক বা প্রয়োগমূলক ক্ষেত্র হিসেবে বিবেচনা করেননি; তাই তিনি এর জন্য কোনো নোবেল পুরস্কার প্রবর্তন করেননি। ‘ফিল্ডস মেডেল’ বা ‘অ্যাবেল প্রাইজ’-কে প্রায়শই গণিতের নোবেল পুরস্কার হিসেবে অভিহিত করা হয়।
নাৎসিদের হাত থেকে পদক রক্ষা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের হাত থেকে রক্ষা করার জন্য বিজ্ঞানী নিলস বোর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে দুটি নোবেল পদক গলিয়ে ফেলেন এবং সেই তরলটি লুকিয়ে রাখেন। যুদ্ধ শেষ হওয়ার পর সেই সোনা পুনরুদ্ধার করা হয় এবং নতুন করে পদক তৈরি করা হয়।
Nobel Prize 2026 তালিকা
| ক্রমিক নং | বিজয়ীদের নাম | বিভাগ | কৃতিত্ব |
| 1. | ১২ অক্টোবর ঘোষণা করা হবে | অর্থনীতি | |
| 2. | ৯ অক্টোবর ঘোষণা করা হবে | শান্তি | |
| 3. | কার্ল ডিসেরথ , পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল | চিকিৎসা বিজ্ঞান | আলোক-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য |
| 4. | ফ্রান্সিস হালজেন | পদার্থবিদ্যা | আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে নির্ণায়ক অবদান এবং জ্যোতির্বৈজ্ঞানিক উৎসের উচ্চ-শক্তি সম্পন্ন নিউট্রিনো আবিষ্কারের জন্য |
| 5. | অ্যান কার্সন | সাহিত্য | তাঁর সাহসী ও উদ্ভাবনী সৃষ্টিকর্মের জন্য, যা ধ্রুপদী ঐতিহ্যের সাথে এক কৌতুকপূর্ণ সংলাপে সমসাময়িক সাহিত্যের জন্য নতুন রূপ সৃষ্টি করেছে। |
| 6. | হেনরি বি.কাগান, কেনসো সোয়াই | রসায়নবিদ্যা | অপ্রতিসম জৈব সংশ্লেষণে অ-রৈখিক প্রভাব ও স্ব-অনুঘটনের আবিষ্কারের জন্য। |
Read More:
ভারতের নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা:
| বিজয়ীদের নাম | বিভাগ | কৃতিত্ব | |
| 1. | রবীন্দ্রনাথ ঠাকুর | সাহিত্য, ১৯১৩ | গীতাঞ্জলির জন্য পুরস্কৃত, যা ভারতীয় আধ্যাত্মিকতা এবং গীতিকবিতাকে বিশ্ব সাহিত্যে স্থান দেয়। |
| 2. | সিভি রমন | পদার্থবিদ্যা, ১৯৩০ | রমন প্রভাব আবিষ্কারের জন্য সম্মানিত, যা ব্যাখ্যা করে যে আলো স্বচ্ছ পদার্থের মধ্য দিয়ে যাওয়ার সময় তরঙ্গদৈর্ঘ্য কীভাবে পরিবর্তন করে। |
| 3. | হর গোবিন্দ খোরানা | পদার্থবিদ্যা বা চিকিৎসাবিদ্যা, ১৯৬৮ | ডিএনএ-তে জেনেটিক তথ্য কীভাবে প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে তা ডিকোড করার জন্য পুরষ্কার পেয়েছেন। তিনি বিশ্বের প্রথম সিন্থেটিক জিনও তৈরি করেছিলেন। |
| 4. | মাদার তেরেসা | শান্তি, ১৯৭৯ | কলকাতার দরিদ্র ও অসুস্থদের সেবা করে মিশনারিজ অফ চ্যারিটির মাধ্যমে তার মানবিক কাজের জন্য স্বীকৃত। |
| 5. | সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর | পদার্থবিদ্যা, ১৯৮৩ | চন্দ্রশেখর সীমা সহ নক্ষত্রের গঠন এবং বিবর্তন সম্পর্কে তার তত্ত্বের জন্য ভূষিত। |
| 6. | অমর্ত্য সেন | অর্থনীতি, ১৯৯৮ | কল্যাণ অর্থনীতিতে তাঁর অবদান এবং দারিদ্র্য ও উন্নয়ন পরিমাপের ক্ষেত্রে তাঁর শক্তিশালী পদ্ধতির জন্য স্বীকৃত। |
| 7. | ভেঙ্কটরমন রামকৃষ্ণন | রসায়ন, ২০০৯ | চিকিৎসা বিজ্ঞানে তাঁর যুগান্তকারী আবিষ্কার, রাইবোসোমের পারমাণবিক কাঠামোর মানচিত্র তৈরির জন্য সম্মানিত। |
| 8. | কৈলাস সত্যার্থী | শান্তি, ২০১৪ | শিশুশ্রমের বিরুদ্ধে তাঁর দশকব্যাপী লড়াই এবং শিশুদের শিক্ষার পক্ষে সমর্থনের জন্য স্বীকৃত। |
| 9. | অভিজিৎ বন্দ্যোপাধ্যায় | অর্থনৈতিক বিজ্ঞান, ২০১৯ | বিশ্বব্যাপী দারিদ্র্য হ্রাস এবং অধ্যয়নের জন্য ফিল্ড এক্সপেরিমেন্টের পথিকৃৎ হিসেবে পুরষ্কার পান। |
সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷




