আজ তোমাদের সাথে শেয়ার করবো ভারতীয় সংবিধানের উৎস সমূহ (Sources of the Indian Constitution)। বিভিন্ন সরকারি পরীক্ষায় এই অধ্যায় থেকে প্রশ্ন থাকে। তাই মনে রাখার সুবিধার জন্য অতি সংক্ষিপ্ত আকারে এই পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হল। আশাকরি এতে তোমরা উপকৃত হবে। এই পোস্ট সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে।
এই পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো অথবা এর পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো।

Read More:
Sources of the Indian Constitution
✅ ভারতীয় সংবিধানের নিম্নলিখিত বিধানগুলি অন্যান্য দেশ থেকে ধার করা হয়েছে:
| দেশ | কী কী নেওয়া হয়েছে: | |
| 1. | ব্রিটেন | একক নাগরিকত্ব সংসদীয় ব্যবস্থা সংসদীয় বিশেষাধিকার আইনের শাসন আইন প্রণয়ন পদ্ধতি আইনের চোখে সমতা রাষ্ট্রপতির সাংবিধানিক অবস্থান সরকারি কর্মচারীদের কার্যকাল |
| 2. | মার্কিন যুক্তরাষ্ট্র | মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট স্বাধীন বিচার বিভাগ বিচার বিভাগীয় পর্যালোচনা সংবিধানের শ্রেষ্ঠত্ব আইনের সমান সুরক্ষা রাষ্ট্রপতির অভিশংসন উপ-রাষ্ট্রপতির পদ আর্থিক জরুরি অবস্থা প্রস্তাবনা |
| 3. | কানাডা | ফেডারেল ব্যবস্থা অবশিষ্ট ক্ষমতা রাজ্যপালের পদ জিএসটি-র কাঠামো |
| 4. | আয়ারল্যান্ড | রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি রাজ্যসভায় ১২ জন সদস্যের মনোনয়ন |
| 5. | অস্ট্রেলিয়া | যুগ্ম তালিকা প্রস্তাবনার ভাষা কেন্দ্র-রাজ্য সম্পর্ক |
| 6. | রাশিয়া/ইউএসএসআর | মৌলিক কর্তব্য সমাজতন্ত্র সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায়বিচার পঞ্চবার্ষিকী পরিকল্পনা |
| 7. | ফ্রান্স | প্রজাতন্ত্র জিএসটি-র বিধান অ্যাডহক বিচারপতি |
| 8. | দক্ষিণ আফ্রিকা | সাংবিধানিক সংশোধনের পদ্ধতি |
| 9. | জার্মানি | জরুরি অবস্থার বিধান |
| 10. | জাপান | আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি |
✅ দ্রষ্টব্য:
১. জিএসটি-র বিধান ফ্রান্স থেকে নেওয়া হয়েছে, অন্যদিকে জিএসটি-র কাঠামো কানাডা থেকে নেওয়া হয়েছে।
২. প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে, অন্যদিকে প্রস্তাবনার ভাষা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে।
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷




