পদার্থবিজ্ঞানে ভৌত রাশি এবং একক (Physical Quantities and units) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। স্কুল, কলেজ এবং WBCS, SSC, রেলওয়ে, TET, UPSC, NDA ইত্যাদির মতো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিষয়টি অপরিহার্য। এই পোস্টে আমরা সহজ ভাষায় CGS এবং SI পদ্ধতি অনুসারে বিভিন্ন ভৌত রাশির এককের একটি তালিকা নিয়ে আলোচনা করেছি।
এই পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো অথবা এর পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো।
✅ ভৌত রাশি কী:
যেসব রাশিকে সাংখ্যিক মান ও এককের সাহায্যে প্রকাশ করা যায়, তাদের ভৌত রাশি বলা হয়। উদাহরণ: দৈর্ঘ্য, ভর, সময়, বল, কাজ, শক্তি ইত্যাদি।
✅ একক কী:
কোনো ভৌত রাশির মান পরিমাপ করার জন্য গৃহীত নির্দিষ্ট মানকে একক বলা হয়।
✅ এককের পদ্ধতি:
পদার্থবিজ্ঞানে প্রধানত দুটি একক পদ্ধতি ব্যবহৃত হয়—
CGS পদ্ধতি (সেন্টিমিটার–গ্রাম–সেকেন্ড)
SI পদ্ধতি (আন্তর্জাতিক একক পদ্ধতি)

Read More:
ভারতীয় সংবিধানের উৎস তালিকা PDF
SSC GD Constable Mock Test Set-1
Physical Quantities and units
✅ মৌলিক ভৌত রাশি (Fundamental Physical Quantities):
| ভৌত রাশি | প্রতীক | CGS একক | SI একক |
| দৈর্ঘ্য | L | সেন্টিমিটার (cm) | মিটার (m) |
| ভর | M | গ্রাম (g) | কিলোগ্রাম (kg) |
| সময় | T | সেকেন্ড(S) | সেকেন্ড(S) |
| তড়িৎ প্রবাহ | I | x | অ্যাম্পিয়ার (A) |
| তাপমাত্রা | θ | কেলভিন (K) | কেলভিন (K) |
| পদার্থের পরিমাণ | n | x | মোল (mol) |
| আলোক তীব্রতা | Iv | x | ক্যান্ডেলা (cd) |
✅ যান্ত্রিক (Mechanical) ভৌত রাশি:
| ভৌত রাশি | CGS একক | SI একক |
| ক্ষেত্রফল | cm² | m² |
| আয়তন | cm³ | m³ |
| বেগ | cm/s | m/s |
| ত্বরণ | cm/s² | m/s² |
| বল | ডাইন | নিউটন (N) |
| কাজ / শক্তি | আর্গ | জুল (J) |
| ঘনত্ব | g/cm³ | kg/m³ |
| চাপ | dyne/cm² | প্যাসকেল (Pa) |
| ক্ষমতা | erg/s | ওয়াট (W) |
| ভরবেগ | g·cm/s | kg·m/s |
✅ তাপগতিবিদ্যা (Thermal Physics):
| ভৌত রাশি | CGS একক | SI একক |
| তাপ | ক্যালরি (cal) | জুল (J) |
| তাপ ধারণ ক্ষমতা | al/°C | J/K |
| আপেক্ষিক তাপ | cal/g°C | J/kg·K |
| তাপ পরিবাহিতা | cal/cm·s·°C | W/m·K |
✅ তড়িৎ ও চুম্বকত্ব (Electricity & Magnetism)
| ভৌত রাশি | CGS একক | SI একক |
| তড়িৎ বিভব | স্ট্যাটভোল্ট | ভোল্ট (V) |
| তড়িৎ আধান | স্ট্যাটকুলম্ব | কুলম্ব (C) |
| তড়িৎ প্রবাহ | স্ট্যাটঅ্যাম্পিয়ার | অ্যাম্পিয়ার (A) |
| রোধ | সেকেন্ড/সেমি | ওম (Ω) |
| ধারকত্ব | সেমি | ফ্যারাড (F) |
| চৌম্বক ক্ষেত্র | গাউস (G) | টেসলা (T) |
✅ আলোকবিদ্যা (Optics):
| ভৌত রাশি | CGS একক | SI একক |
| আলোর তীব্রতা | x | ক্যান্ডেলা (cd) |
| আলোর প্রবাহ | x | লুমেন (lm) |
| আলোকসজ্জা | x | লাক্স (lx) |
✅ কোণ এবং কম্পাঙ্ক:
| ভৌত রাশি | CGS একক | SI একক |
| কোণ | রেডিয়ান | রেডিয়ান (rad) |
| ঘূর্ণন কম্পাঙ্ক | s⁻¹ | হার্টজ (Hz) |
| কৌণিক বেগ | rad/s | rad/s |
✅ গুরুত্বপূর্ণ রূপান্তর (Very Important Conversions):
- ১ নিউটন = ১০⁵ ডাইন
- ১ জুল = ১০⁷ আর্গ
- ১ মিটার = ১০০ সেন্টিমিটার
- ১ কিলোগ্রাম = ১০০০ গ্রাম
- ১ প্যাসকেল = ১০ ডাইন/সেমি²
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷


