Oscars Awards 2026 in Bengali

অস্কার পুরস্কার ২০২৬ PDF | Oscars Awards 2026 in Bengali

Oscars Awards 2026: আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার গুলির মধ্যে অন্যতম হলো অস্কার পুরস্কার। প্রতি বছর এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে। অস্কার পুরস্কারের পুরো নাম হল ‘একাডেমি অ্যাওয়ার্ড অফ মেরিট ‘ আর পদকের নাম হলো অস্কার। ১৯২৯ সালের ১৬ মে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।

এ বছরও অনুষ্ঠিত হল ‘৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ (98th Academy Awards) অর্থাৎ ‘অস্কার পুরস্কার ২০২৬’ (Oscars Awards 2026)। ২০২৫ সালে সারাবিশ্বে মুক্তি পাওয়া চলচ্চিত্র গুলির মধ্য থেকে সেরা চলচ্চিত্রগুলিকে পুরস্কৃত করা হলো অস্কারের মঞ্চে ।

এ বছর ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে ‘সিনার্স’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নেন মাইকেল বি. জর্ডান, যা তাঁর ক্যারিয়ারের প্রথম অস্কার জয়। তার প্রতিদন্দ্বী ছিলেন ‘মার্টি সুপ্রিম’-এর জন্য টিমোথি শালামে, ‘ব্লু মুন’-এর জন্য ইথান হক এবং ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’-এর জন্য লিওনার্দো ডিক্যাপ্রিও।

তবে ৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়র্ডসের মঞ্চে নিষ্প্রভ ভারত। একটি ভারতীয় ছবিও পুরস্কার ঘরে তুলতে পারল না। ২০২৬ সালের পুরস্কারের জন্য কোনো ভারতীয় চলচ্চিত্র চূড়ান্ত মনোনয়ন পায়নি এবং কোনো ভারতীয় প্রযোজনা পুরস্কার জিততে পারেনি। ‘কান্তারা: এ লিজেন্ড – চ্যাপ্টার ১’, ‘তানভি দ্য গ্রেট’, ‘মহাবতার নরসিংহ’, এবং ‘ট্যুরিস্ট ফ্যামিলি‘-র মতো আরও বেশ কিছু ভারতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য যোগ্য চলচ্চিত্রের “স্মারক তালিকা”-য় থাকলেও এগুলোর কোনোটিই মনোনীত হয়নি।

এছাড়া শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার বিভাগে ভারতের আনুষ্ঠানিক জমা দেওয়া চলচ্চিত্র, নীরজ ঘায়ওয়ানের ‘হোমবাউন্ড’, শীর্ষ ১৫-এর মধ্যে সংক্ষিপ্ত তালিকাভুক্ত হলেও চূড়ান্ত পাঁচটি মনোনয়নের তালিকায় জায়গা করে নিতে পারেনি।

Oscars Awards 2026 সংক্রান্ত বিভিন্ন বিষয় যেমন- অস্কার অ্যাওয়ার্ড কি? কেন দেওয়া হয়? প্রভৃতি বিষয় সম্পর্কে আমরা আমাদের আগের পোস্টে আলোচনা করেছি নিচে এর লিঙ্ক দেওয়া আছে , ক্লিক করে দেখে নিতে পারেন।

বিভিন্ন সরকারি পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগেঅস্কার পুরস্কারসংক্রান্ত প্রশ্ন থাকে । তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি আপনাদের কাজে লাগবে, কোনরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ৯৮ তম অ্যাকাডেমি পুরষ্কার কার কার ঝুলিতে গেল? দেখে নিন পুরো তালিকা।

Oscars Awards 2026 in Bengali

Read More:

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

অস্কার পুরস্কার ২০২৫ তালিকা

পদ্ম পুরস্কার ২০২৪ MCQ

Oscars Awards 2026

বিভাগবিজয়ী
সেরা ছবিওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পরিচালকপল থমাস অ্যান্ডারসন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার) 
সেরা অভিনেতামাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী জেসি বাকলে (হ্যামনেট)
সেরা পার্শ্ব অভিনেতাসিয়ান পেন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা পার্শ্ব অভিনেত্রীঅ্যামি মেডিগান – ওয়েপনস
সেরা মৌলিক চিত্রনাট্য:রেয়ান কুগলার – সিনার্স
সেরা অভিযোজিত চিত্রনাট্য: পল থমাস অ্য়ান্ডারসন – ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
———-অ্যানিমেশন বিভাগ———
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম : কে পপ ডেমন হান্টার্স
সেরা অ্যানিমেটেড তথ্যচিত্র:দ্য গার্ল হু ক্রাইড পার্লস
—-প্রযুক্তিগত বিভাগ—-
সেরা সিনেমাটোগ্রাফি: অটাম ডুরাল্ড আরকাপাও – সিনার্স
সেরা ফিল্ম এডিটিং: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার-অ্যান্ডি জার্গেনসেন
সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা অরিজিনাল স্কোর: লুডউইগ গোরানসন – সিনার্স
সেরা কাস্টিং: ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার – ক্যাসান্ড্রা কুলুকুনডিস
সেরা মেকআপ এবং হেয়ারস্টাইলিংফ্র্যাঙ্কেনস্টাইন
সেরা পোশাক ডিজাইনকেট হাওলি – ফ্র্যাঙ্কেনস্টাইন
সেরা সাউন্ডএফ ১ – গ্যারেথ জন, আল নেলসন, গোয়েনডোলিন ইয়েটস হুইটল, গ্যারি এ রিজো এবং হুয়ান পেরাল্টা
সেরা প্রোডাকশন ডিজাইনফ্র্যাঙ্কেনস্টাইন
—–অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার—-
সেরা ডকুমেন্টারি ফিচার: মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা ডকুমেন্টারি শর্ট: অল দ্য এম্পটি রুমস
সেরা লাইভ-অ্যাকশন শর্ট (যৌথভাবে): দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং স্যালাইভা
সেরা অরিজিনাল গান: “গোল্ডেন” – কে-পপ ডেমন হান্টার্স (শিল্পী: ইজে, মার্ক সোনেনব্লিক, জুং গিউ কোয়াক, ইউ হান লি, হি ডং নাম, জিয়ং হুন সিও এবং টেডি পার্ক)
সেরা মৌলিক সঙ্গীত: সিনার্স – লুডভিগ গোরানসন

1 Comment

Leave a Reply