BanglaMCQ.org এ আপনাকে স্বাগত। এই সাইটে Computer GK প্রশ্নোত্তর ধারাবাহিক ভাবে আলোচনা করা হয়েছে । এখানে একেবারে বেসিক থেকে অ্যাডভান্সড লেভেল পর্যন্ত কম্পিউটার নলেজ সম্পর্কে ১০০০+ টি প্রশ্নোত্তর দেওয়া হয়েছে। আমরা আশা করি এই প্রশ্ন গুলি সম্পর্কে একবার জানতে পারলে আপনাকে আর কোথাও যেতে হবে না। আজকে আমরা 1000+ Computer GK part-3 সম্পর্কে আলোচনা করবো।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে Computer GK Part-3 প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

Read More:
Computer GK Part-3
১০১. অপারেটিং সিস্টেমের প্রধান কাজ কী?
উত্তর: অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হল হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করা।
১০২. মাল্টিটাস্কিং কী?
উত্তর: একই সময়ে একাধিক কাজ সম্পাদন করাকে মাল্টিটাস্কিং বলে ।
১০৩. টাইম শেয়ারিং কী?
উত্তর: CPU র সময় ভাগ করে কাজ করাকে বলে ।
১০৪. রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কী?
উত্তর: যে OS নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল দেয় তাকে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম বলে।
১০৫. DOS-এর পূর্ণরূপ কী?
উত্তর: Disk Operating System।
১০৬. GUI-এর পূর্ণরূপ কী?
উত্তর: Graphical User Interface।
১০৭. CLI কী?
উত্তর: Command Line Interface।
১০৮. Windows কোন ধরনের OS?
উত্তর: GUI ভিত্তিক অপারেটিং সিস্টেম।
১০৯. Unix কী?
উত্তর: একটি মাল্টি-ইউজার অপারেটিং সিস্টেম।
১১০. Android কী?
উত্তর: একটি মোবাইল অপারেটিং সিস্টেম।
১১১. iOS কী?
উত্তর: Apple-এর মোবাইল অপারেটিং সিস্টেম।
১১২. ফাইল এক্সটেনশন কী?
উত্তর: কোন প্রকাররের ফাইল তা নির্দেশ করা । যেমন : .docx ফাইল হল MS Word ফাইল।
১১৩. .docx ফাইল কী?
উত্তর: MS Word ফাইল।
১১৪. .xlsx ফাইল কী?
উত্তর: MS Excel ফাইল।
১১৫. .pptx ফাইল কী?
উত্তর: PowerPoint ফাইল।
১১৬. .pdf ফাইল কী?
উত্তর: Portable Document Format ফাইল।
১১৭. .jpg ফাইল কী?
উত্তর: ছবি ফাইল।
১১৮. .mp3 ফাইল কী?
উত্তর: অডিও ফাইল।
১১৯. .mp4 ফাইল কী?
উত্তর: ভিডিও ফাইল।
১২০. কম্প্রেশন কী?
উত্তর: ফাইলের আকার কমানো।
১২১. ZIP ফাইল কী?
উত্তর: কম্প্রেসড ফাইল।
১২২. ডিকম্প্রেশন কী?
উত্তর: কম্প্রেসড ফাইল খুলে ফেলা।
১২৩. ব্যাকআপ কী?
উত্তর: ডেটার অতিরিক্ত কপি।
১২৪. রিস্টোর কী?
উত্তর: ব্যাকআপ থেকে ডেটা ফেরত আনা।
১২৫. ডিভাইস ড্রাইভার কী?
উত্তর: হার্ডওয়্যার চালানোর সফটওয়্যার।
১২৬. প্লাগ অ্যান্ড প্লে কী?
উত্তর: স্বয়ংক্রিয়ভাবে ডিভাইস চিনে নেওয়া।
১২৭. ফার্মওয়্যার কী?
উত্তর: হার্ডওয়্যার নিয়ন্ত্রণকারী সফটওয়্যার।
১২৮. BIOS কোথায় থাকে?
উত্তর: ROM-এ।
১২৯. POST কী?
উত্তর: Power On Self Test।
১৩০. মাদারবোর্ড কী?
উত্তর: কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড।
১৩১. প্রসেসর কী?
উত্তর: ডেটা প্রক্রিয়াকারী চিপ।
১৩২. কোর কী?
উত্তর: প্রসেসরের প্রক্রিয়াকরণ একককে কোর বলে।
১৩৩. ডুয়াল কোর কী?
উত্তর: দুই কোর বিশিষ্ট প্রসেসর।
১৩৪. কোয়াড কোর কী?
উত্তর: চার কোর বিশিষ্ট প্রসেসর।
১৩৫. ক্লক স্পিড কী?
উত্তর: প্রসেসরের কাজের গতি।
১৩৬. হার্টজ কী?
উত্তর: ফ্রিকোয়েন্সির একক।
১৩৭. গিগাহার্টজ কী?
উত্তর: ১০⁹ হার্টজ।
১৩৮. ক্যাশ মেমরি কেন ব্যবহৃত হয়?
উত্তর: প্রসেসিং গতি বাড়াতে।
১৩৯. রেজিস্টার কী?
উত্তর: CPU-এর ভেতরের মেমরি।
১৪০. ইনপুট ডিভাইস কী?
উত্তর:যে ডিভাইস এর মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ দেওয়া যায় তাকে ইনপুট ডিভাইস বলে, যেমন: মাউস , কিবোর্ড ।
১৪১. আউটপুট ডিভাইস কী?
উত্তর: যে ডিভাইস এর মাধ্যমে কম্পিউটার বা CPU ফলাফল প্রদর্শন করে তাকে আউটপুট ডিভাইস বলে, যেমনঃ মনিটর, স্পিকার।
১৪২. ALU-এর পূর্ণরূপ কী?
উত্তর: Arithmetic Logic Unit।
১৪৩. ALU-এর কাজ কী?
উত্তর: গাণিতিক ও যুক্তিগত কাজ করা ।
১৪৪. কন্ট্রোল ইউনিট বা CPU কী?
উত্তর: যে ইউনিট সব কাজকে নিয়ন্ত্রণ করে।
১৪৫. প্রাইমারি মেমরি কী?
উত্তর: RAM ও ROM।
১৪৬. সেকেন্ডারি মেমরি কী?
উত্তর: হার্ড ডিস্ক, পেনড্রাইভ।
১৪৭. ম্যাগনেটিক স্টোরেজ কী?
উত্তর: চৌম্বকীয় মাধ্যমে ডেটা সংরক্ষণ।
১৪৮. অপটিক্যাল ডিস্ক কী?
উত্তর: লেজার দ্বারা পড়া ডিস্ক।
১৪৯. CD-এর পূর্ণরূপ কী?
উত্তর: Compact Disc।
১৫০. DVD-এর পূর্ণরূপ কী?
উত্তর: Digital Versatile Disc।
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷





