life science pdf part 1

জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science PDF Part 1 in Bengali

Life Science PDF Part 1: BanglaMCQ.org এ আপনাকে স্বাগত। আজ থেকে আমরা জীবন বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। আজকের আলোচ্য বিষয় হল উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া। তিনটে Part এ এই অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। আজকে আলোচনা করবো Life Science PDF Part-1 ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

অস্কার পুরস্কার ২০২৫ PDF

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

পদ্ম পুরস্কার ২০২৪ MCQ

1. সবুজ উদ্ভিদ  খাদ্য প্রস্তুত করে  কোন প্রক্রিয়ায় ? 

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়।

2. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষ ভালো হয় ? 

উত্তর: 25- 37°C

3. সালোকসংশ্লেষ কখন হয় ?

 উত্তর:  সূর্যালোকের উপস্থিতিতে অর্থাৎ দিনের বেলায় সম্পন্ন হয় । তবে কৃত্রিম আলোতেও সালোকসংশ্লেষ সম্ভব ।

4. উদ্ভিদের সালোকসংশ্লেষ ঘটে কোথায়?

উত্তর: সকল ক্লোরোফিলযুক্ত কোষে বিশেষত পাতার মেসোফিল কলায় সালোকসংশ্লেষ ঘটে ।

5. কোন্ কলায় সালোকসংশ্লেষ ঘটে ?

উত্তর: সবুজ পাতার মেসোফিল ।

6. কারা সালোকসংশ্লেষে সক্ষম ?

উত্তর: যেসব জীবের দেহে ক্লোরোফিল আছে তারাই সালোকসংশ্লেষে সক্ষম।সবুজ উদ্ভিদ ছাড়া স্বভোজি ব্যাকটেরিয়া (ক্লোরোবিয়াম), ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা নামক প্রাণী সালোকসংশ্লেষে সক্ষম ।

7. কারা সালোকসংশ্লেষে অক্ষম ?

উত্তর: যেসব জীবের দেহে ক্লোরোফিল নেই তারা সালোকসংশ্লেষে অক্ষম । যেমন- প্রাণী, মৃতজীবি উদ্ভিদ (ছত্রাক, মনোট্রপা), পরজীবি উদ্ভিদ (স্বর্ণলতা) প্রভৃতি । ছত্রাক জাতীয় উদ্ভিদ (ইস্ট, অ্যাগারিকাস, পেনিসিলিয়াম), মৃতজীবি সপুষ্পক উদ্ভিদ (মনোট্রপা), সপুষ্পক পরজীবি উদ্ভিদ( স্বর্ণলতা) ইত্যাদি ক্লোরোফিলবিহীন উদ্ভিদ সালোকসংশ্লেষ করতে পারে না ।

8.কাকে  কে হিল বিকারক বলে? 

উত্তর:  NADP+

9. সালোকসংশ্লেষে সক্ষম দুটি প্রাণীর নাম লেখো ।

উত্তর:  ইউগ্লিনা ও ক্রাইস্যামিবা ।

10. জলের ফোটোলাইসিস এ যে যে আয়ন সাহায্য করে তা কী কী ?

উত্তর:  ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরাইড আয়ন। 

11. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদানগুলি  কী ? 

উত্তর:  জল (H2O), কার্বন ডাই-অক্সাইড (CO2), সুর্যালোক ও ক্লোরোফিল ।

12. সালোকসংশ্লেষের কাঁচা মাল কী ?

উত্তর:   জল (H2O), কার্বন ডাই-অক্সাইড (CO2) কাঁচা মাল হিসাবে পরিচিত ।

13. সালোকসংশ্লেষের কোন্ টি  আভ্যন্তরীণ উপাদান ?

উত্তর: ক্লোরোফিল হল আভ্যন্তরীণ উপাদান ।

14.সালোকসংশ্লেষের কোন্ টি  বাহ্যিক উপাদান ?

উত্তর: জল (H2O), কার্বন ডাই-অক্সাইড (CO2  ) ও সুর্যালোক হল বাহ্যিক উপাদান ।

15. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কোন্ উপাদানটি সুর্যালোক শোষনে সক্ষম ?

উত্তর: ক্লোরোফিল(ক্লোরোফিল সুর্যালোকের ফোটন কণা শোষন করে )।

16. ক্লোরোফিল অবস্থিত রঞ্জকগুলি কী কী ? 

উত্তর: ক্লোরোফিল a,  ক্লোরোফিল b ক্যারোটিন ,জ্যান্থোফিল ।

17. সালোকসংশ্লেষের উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কী ?

উত্তর:  PGA

18. সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি  কটি দশায় বিভাক্ত ?

উত্তর: আলোক দশা ও অন্ধকার দশায় বিভাক্ত ।

19. কোথায়  আলোক দশা ঘটে ?

উত্তর: ক্লোরোপ্লাস্টের গ্রানায়। 

20.কোথায়  অন্ধকার দশা  ঘটে ?

উত্তর: ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশা ঘটে ।

21. সালোকসংশ্লেষ প্রক্রিয়ার অন্ধকার দশায় ব্যবহৃত কাঁচামালটির নাম কী ?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড (CO2) ।

22. সালোকসংশ্লেষের কোন্ কাঁচামালটি আলোক দশা ও অন্ধকার দশা উভয় দশাতেই ব্যবহৃত হয় ?

উত্তর: জল (H2O) ।

23. সালোকসংশ্লেষের বিক্রিয়াকালে কোন্ উপাদানটি বিজারিত হয় ?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড (CO2)।

24. কোন্ দশায় অঙ্গার আত্তীকরণ (Carbon assimilation) ঘটে ?

উত্তর: অন্ধকার দশা।

25. সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষের জন্য যে মৌলকে যৌগরূপে সরাসরি বাতাস থেকে গ্রহন তা কী ?

উত্তর: কার্বন ।

26. উদ্ভিদের কোন্  জৈবিক প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ?

উত্তর: সালোকসংশ্লেষ ।

27. সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়ে কোন্  অণুর মধ্যে আবদ্ধ হয় ?

উত্তর:  ATP ।

28. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি কোন্  শক্তিরূপে খাদ্যে আবদ্ধ হয় ?

উত্তর: স্থৈতিক।

29. প্রতি গ্রাম-অণু গ্লুকোজে কত ক্যালরি শক্তি আবদ্ধ থাকে ?

উত্তর: 686 K.Cal

30. অন্ধকার দশা বা কেলভিন চক্রের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে  কোনটা ?

উত্তর: ATP 

31. সালোকসংশ্লেষ ও শোষনের  হার কখন সমান হয় ? 

উত্তর:  ভোরবেলা ও গোধূলিতে। 

32. ATP এর পুরো নাম কী ? 

উত্তর:  অ্যাডিনোসিন ট্রাই ফসফেট ।

33. ADP এর পুরো নাম কী  

উত্তর:  অ্যাডিনোসিন ডাই ফসফেট ।

34. NADP এর পুরো নাম কী ?

উত্তর: নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট ।

35. NADPH এর পুরো নাম কী 

উত্তর: বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট ।

36. RuBP এর পুরো নাম কী ? 

 উত্তর: রিবিউলোজ বিস ফসফেট ।

37. PGA ও PGAld এর পুরো নাম কী? 

উত্তর:  যথাক্রমে ফসফোগ্লিসারিক অ্যাসিড ও ফসফোগ্লিসারলডিহাইড ।

38. সালোকসংশ্লেষে সাহায্যকারী দুটি কো-এনজাইম বা সহ-উৎসেচক কী?

উত্তর: NADP ও ADP ।

39. সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় একটি জৈব উৎসেচকটি কী  ?

উত্তর: RuBisCO বা রিবিউলোজ বিস ফসফেট কার্বক্সিলেজ ।

40. RuDP এর পুরো নাম কী 

উত্তর: রিবিউলোজ ডাই ফসফেট ।

41. ADP থেকে ATP তৈরি হবার জন্য  কী দরকার ?

উত্তর: Pi বা অজৈব ফসফেট।

42. সালোকসংশ্লেষের আলোক দশায় কী  হিল বিকারকের কাজ করে ?

উত্তর: NADP

43. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী কার্বন যুক্ত যৌগটির নাম কী?

উত্তর: ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA) ।

44. ফসফোগ্লিসারিক অ্যাসিড (PGA)  কী ধরনের  যৌগ ? 

উত্তর: তিন কার্বন যুক্ত (3-C) যৌগ ।

45. জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিসে সাহায্য করে কে ?

উত্তর: সক্রিয় ক্লোরোফিল ।

46. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কে জৈব অনুঘটক হিসাবে কাজ করে ?

উত্তর: ক্লোরোফিল।

47. জলের ফটোলাইসিস প্রক্রিয়াটি  কে আবিষ্কার করেন ?

উত্তর: রবার্ট হিল ।

48. সালোকসংশ্লেষের কোন্  দশাটি উৎসেচক নির্ভর ? 

উত্তর: অন্ধকার দশাটি।

49. সালোকসংশ্লেষের  কোন্  দশায় কার্বন ডাই-অক্সাইড গ্যাসের প্রয়োজন হয় ?

উত্তর: অন্ধকার দশায় ।

50. আলোক দশায় কোন্ যৌগটি জারিত হয় ?

উত্তর: জল(H2O) ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *