জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science PDF Part 8 in Bengali

Life Science PDF Part 8BanglaMCQ.org তে আপনাকে স্বাগত। এই সাইটে আমরা জীবন বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আজকের বিষয় হল উদ্ভিদের হরমোন। আমরা আগের Life Science PDF Part 7 অধ্যায়ে উদ্ভিদের হরমোন সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। আজকে অবশিষ্ট উদ্ভিদের হরমোন আলোচনা করবো Life Science PDF Part 8 এ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে উদ্ভিদের হরমোন প্রক্রিয়ার প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

Life Science PDF Part 8 in Bengali

35. অ্যাডিসনের রোগ কোন্ হরমোনের কম ক্ষরণের ফলে হয় ?

Ans. কটিকয়েড।

36.    GA3-এর সম্পূর্ণ নাম কী?

Ans. জিব্বারেলিক অ্যাসিড।

37. লেটুস শাকের বীজের দ্রুত অঙ্কুরোদগমের জন্য কোন হরমোন প্রয়োগ করা হয়?

Ans.  জিব্বারেলিন।

38. ভুট্টায় যে কাইনিন পাওয়া যায় তার নাম কী?

Ans . জিয়াটিন।

39.  “ রিকমণ্ড ও ল্যাঙ এফেক্ট “ কোন হরমোনে লক্ষ্য করা যায় ?

Ans.  কাইনিন বা সাইটোকাইনিন।

40. MCPA-এর পুরো নাম কী?

Ans. মিথাইল ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।

41.  একটি টারপেনয়েড জাতীয় উদ্ভিদ হরমোনের নাম করো।

Ans. জিব্বারেলিন।

42.একটি নাইট্রোজেনবিহীন আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।

Ans. জিব্বারেলিন।

43. 2, 4-D-এর পুরো নাম কী?

Ans. ডাই ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।

44.  একটি ঘটিত N2 ক্ষারীয় হরমোনের নাম করো।

Ans. সাইটোকাইনিন।

45.  গ্রেডের পীড়া হওয়ার কারণ কী ?

Ans.  অতিসক্রিয়তা।

46. কোন্ ছত্রাক থেকে প্রথম জিব্বারেলিন আবিষ্কৃত হয়?

Ans. জিব্বারেল্লা ফুজিকোরই নামক ছত্রাক থেকে।

47. একটি অ্যান্টি-অক্সিনের নাম লেখো।

Ans. ট্রাইআয়োডো বেনজোয়িক অ্যাসিড (TIBA) ।

48. অ্যান্টিজিব্বারেলিনের নাম করো।

Ans. ক্লোরোকোলাইন ক্লোরাইড (CCC)।

49.উদ্ভিদের অপরিণত অঙ্গের মোচন রোধ করার জন্য কোন কৃত্রিম হরমোন প্রয়োগ করা হয়?

Ans. 2, 4 – D ও NAA (ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড) নামক কৃত্রিম অক্সিন।

50.  কোন্ হরমোন বীজের সুপ্তদশা ভঙ্গ করে?

Ans. জিব্বারেলিন।

51. উদ্ভিদের বংশগত খর্বতা রোধে কোন্ হরমোন সাহায্য করে?

Ans. জিব্বারেলিন।

52.  উদ্ভিদের কোশ বিভাজনকালে ক্যারিওকাইনেসিসে সাহায্য করে কোন্ হরমোন?

Ans. অক্সিন।

53. উদ্ভিদের কোশ বিভাজনকালে সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন্ হরমোন?

Ans. সাইটোকাইনিন।

54.  অক্সিনের রাসায়নিক সংকেত কী?

Ans. C10H9O2N.

55.  জিব্বারেলিনের রাসায়নিক সংকেত কী?

Ans. C19H22O6.

56. সাইটোকাইনিনের রাসায়নিক সংকেত কী?

Ans. C10H9N5O.

57. সাইটোকাইনিনের রাসায়নিক নাম কী?

Ans. 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন (FAP)।

58.  হাইপোথ্যালামাসের সঙ্গে পিটুইটারি  কিসের সঙ্গে যুক্ত ?

Ans.  ইনফাণ্ডিবুলাম দ্বারা।

59.  মিলাররা (Miller et al) প্রথম কোথা থেকে কাইনেটিন পান? 

Ans. ঈস্টের DNA-থেকে।

60. 2, 4-D হল একটি—

Ans. কৃত্রিম হরমোন ।

61. নিষেকের পূর্বে ডিম্বাশয়ে অক্সিনের মাত্রা বৃদ্ধি পেলে কি হয় ?

Ans. ডিম্বাশয়টি ফলে পরিণত হয় ।

62.  ফাইটোহরমোন কাকে বলে?

Ans. উদ্ভিদ হরমোনগুলিকে ফাইটোহরমোন বলে।

63. জিব্বারেলিনের রাসায়নিক নাম কী?

Ans. জিব্বারেলিক অ্যাসিড বা GAT

64. একটি নাইট্রোজেনযুক্ত আম্লিক উদ্ভিদ হরমোনের নাম লেখো।

Ans. অক্সিন।

65.  একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম করো।

Ans. কাইনিন।

66. ফ্লোরিজেন হল  কী ধরনের হরমোন ? 

Ans. প্রকল্পিত  হরমোন।

67.  একটি গ্যাসীয় হরমোন কী ?

 Ans. ইথিলিন। 

68  প্যারাথরমোনের অভাব কী হয় ?

Ans. রক্তে ক্যালশিয়ামের পরিমাণ হ্রাস।

69. কোন্ হরমোনের অভাবে রক্তমোক্ষণকাল অধিক হয় এবং রক্ততঞ্চনকাল বিলম্বিত হয় ? 

Ans. প্যারাথরমোন ।

70. GA3-এর সম্পূর্ণ নাম কী?

Ans. জিব্বারেলিক অ্যাসিড।

One thought on “জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF | Life Science PDF Part 8 in Bengali

Leave a Reply