Life Science PDF Part 7: BanglaMCQ.org এ আপনাকে স্বাগত। এই সাইটে আমরা জীবন বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করেছি। আজকের বিষয় হল প্রাণী হরমোন। আমরা আগের Life Science PDF Part 6 অধ্যায়ে প্রাণী হরমোন। সম্পর্কে আলোচনা করেছি। আজকে আলোচনা করবো Life Science PDF Part 7 উদ্ভিদের হরমোন।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে প্রাণী হরমোন প্রক্রিয়ার প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

Life Science PDF Part 7
1.একটি ঘটিত N2 ক্ষারীয় হরমোনের নাম কী?
Ans. সাইটোকাইনিন।
2. উদ্ভিদদেহে প্রথম হরমোনের অস্তিত্ব প্রমান করেন কে?
Ans. চার্লস ডারউইন ও ফ্রান্সিস ডারউইন (১৮৮০)।
3. পত্র ও ফলমোচন রোধ করে কোন হরমোন ?
Ans.- অক্সিন।
4. প্রাকৃতিক হরমোনের উদাহরণ কী?
Ans. অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন।
5. গ্যাসীয় হরমোনের উদাহরণ কী?
Ans : ইথিলিন।
6 কৃত্রিম হরমোনের উদাহরণ কী?
Ans : IBA, NAA, IPA, 2,4-DI
7. প্রকল্পিত হরমোনের উদাহরণ কী?
Ans.: ফ্লোরিজেন ও ভার্নালিন, ডরমিন।
8. আগাছা নাশ করা হয় কোন হরমোনের সাহায্যে?
Ans.: 2.4-D।
9. . বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন ?
Ans.: জিব্বেলিন।
10. ডাবের জলে কোন হরমোন থাকে?
Ans.: কাইনিন বা সাইটোকাইনিন।
11. অক্সিন হরমোনের রাসায়নিক নাম কী?
Ans.: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA ) ।
12. . জিব্বেলিন হরমোনের রাসায়নিক নাম কী?
Ans.: জিব্বারেলিক অ্যাসিডন।
13. গাছের ফুল ফোঁটাতে সাহায্য করে কোন হরমোন?
Ans : জিব্বেলিন।
14. সাইটোকাইনিনের রাসায়নিক সংকেতের নাম কী?
Ans.: C10H9N50
15. হেটেরোঅক্সিন কী?
Ans: ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডকে হেটেরোঅক্সিন বলে।
16. কোন হরমোন উদ্ভিদের পর্বমধ্যের দীর্ঘিকরণ ঘটায়?
Ans.: জিব্বারেলিন।
17. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
Ans.অক্সিন।
18. .কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্য করে কোন কৃত্রিম হরমোন?
Ans : ডাই ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড।
19. বীজপত্র ও পরিপক্ক বীজে পাওয়া যায় কোন হরমোন?
Ans.- জিব্বারেলিন।
20. উদ্ভিদের জরা রোধে সাহায্য করে কোন হরমোন?
Ans. কাইনিন।
21. কোন হরমোন প্রয়োগ করে দ্বিবর্ষজীবী উদ্ভিদে প্রথম বছর ফুল ফোটানো হয়?
Ans. জিব্বারেলিন।
22. নারকেলের শস্যে কোন হরমোন পাওয়া যায়?
Ans : কাইনিন।
23. উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে কোন হরমোন?
Ans : কাইনিন।
24.উদ্ভিদের অপরিনত অঙ্গের মোচন রোধে কোন হরমোন স্প্রে করা হয়?
Ans. কৃত্রিম অক্সিন।
25. .অক্সিনের একটি কাজ কি ?
Ans. উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে।
26. কৃত্রিম অক্সিন হরমোনের নাম কী?
Ans : 2,4-D।
27. পার্থেনোকাপি কী?
Ans : অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়।
28. কোন উদ্ভিদ হরমোন বাষ্পমোচন কমায়?
Ans : অ্যাবসিসিক অ্যাসিড।
29. .একটি প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের নাম কী?
Ans : ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড।
30. .উদ্ভিদের একটি প্রকল্পিত হরমোনের নাম কী?
Ans. ফ্লোরিজেন-এটি ফুল ফোটাতে সাহায্য করে।
31. .একটি গ্যাসীয় হরমোনের নাম ?
Ans. ইথিলিন-এটি ফল পাকাতে সাহায্য করে।
32 .অক্সিনের আলোক অবলুপ্তি বলতে কী বোঝো?
Ans. আলোর প্রভাবে অক্সিনের ঘনত্ব ক্রমশ হ্রাস পায়,একে অক্সিনের আলোক অবলুপ্তি বলে |
33. .একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোনের নাম কী?
Ans : অ্যাবসিসিক অ্যাসিড।
34. .উদ্ভিদের কোলিওপটাইলে পাওয়া যায় কোন হরমোন?
Ans. অক্সিন।
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷




