Life Science PDF Part 3 in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF| Life Science PDF Part 3 in Bengali

Life Science PDF Part 3: BanglaMCQ.org এ আপনাকে স্বাগত। আজ থেকে আমরা জীবন বিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। আজকের আলোচ্য বিষয় হল উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া। তিনটে Part এ এই অধ্যায়ের প্রশ্ন সম্পর্কে আলোচনা করবো। আজকে আলোচনা করবো Life Science PDF Part 3 ।

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। শুধু মাত্র সরকারি চাকরির প্রস্তুতির জন্য নয়, সমস্ত শ্রেনীর ছাত্র ছাত্রীরাও এই পোস্টের মাধ্যমে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রশ্ন সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শুরু করা যাক…..

Life Science PDF Part 3 in Bengali

জীবন বিজ্ঞান প্রশ্নোত্তর PDF Part 2

অস্কার পুরস্কার ২০২৫ PDF

মুঘল সাম্রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর PDF

অটল সেতু: ভারতের দীর্ঘতম সেতু

পদ্ম পুরস্কার ২০২৪ MCQ

Life Science PDF Part 3

101. সালোকসংশ্লেষ কোন্ ধরনের বিক্রিয়া ? 

উত্তর: সবুজ উদ্ভিদের সালোকসংশ্লেষ তাপগ্রাহী বিক্রিয়া কিন্তু ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষ তাপমোচী বিক্রিয়া ।

102. সালোকসংশ্লেষ ছাড়া  কোন্ প্রক্রিয়ায় উদ্ভিদের খাদ্য উৎপন্ন হতে পারে ?

উত্তর: রাসায়নিক সংশ্লেষ।

103. কোষে সঞ্চয়ের জন্য শর্করা উদ্ভিদকোষে কীরূপে  আর প্রাণীকোষে  কীরূপে  জমা হয় ?

উত্তর: শ্বেতসার বা স্টার্চ ও গ্লাইকোজেন  রূপে  জমা হয়।

104. সালোকসংশ্লেষের কোন্  দশায় কার্বন ডাই-অক্সাইড বিজারিত হয় ?

উত্তর: অন্ধকার দশায় ।

105. সালোকসংশ্লেষে উপজাত হিসাবে উৎপন্ন অক্সিজেনের উৎস  কী ?

উত্তর:  জল ।

106. সালোকসংশ্লেষ কী ধরনের  ক্রিয়া ?

উত্তর: এক রকমের উপচিতি বিপাক।

107. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কী ?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড।

108. পাতা সবুজ রং হয় কেন ?

উত্তর:ক্লোরোফিল থাকায় ।

109. কোনটি সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ?

উত্তর: ক্লোরোফিল ।

110. ছত্রাক জাতীয় উদ্ভিদে সালোকসংশ্লেষ হয় না কেন ?

উত্তর: ক্লোরোফিলের অভাবে ।

111. সালোকসংশ্লেষ -এর জন্য  উদ্ভিদদেহ আপতিত সূর্যালোকের কত শতাংশ আলোক রশ্মি শোষণ করে? 

উত্তর: 83%

112. সালোকসংশ্লেষের ফলে উদ্ভিদের শুষ্ক ওজনের কিরূপ পরিবর্তন হয় ? 

উত্তর:বৃদ্ধি পায় ।

113. ফটোলাইসিস  কোথায়  ঘটে ?

উত্তর: ক্লোরোপ্লাস্টের গ্রানা অংশে ।

114. অঙ্গার আত্তীকরণ (Carbon assimilation)  কোথায়  ঘটে? 

উত্তর: ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা অংশে ।

115. সালোকসংশ্লেষে শক্তির উৎস কী ? 

উত্তর:  সুর্য ।

116. সকল জীবের খাদ্যের উৎস কী ?

উত্তর: সালোকসংশ্লেষ প্রক্রিয়া ।

117. সালোকসংশ্লেষে উপজাত পদার্থরূপে কোন্  গ্যাস উৎপন্ন হয় ?

উত্তর:  অক্সিজেন ।

118. কোন্ প্যারেনকাইমা তে  সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি বেশি মাত্রায় সম্পন্ন হয় ?

উত্তর:  প্যালিসেড ।  

119. সালোকসংশ্লেষ-এর সময় কোন্  গ্যাস গৃহিত হয় ?

উত্তর:  কার্বন ডাই-অক্সাইড ।

120. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী কার্বনযুক্ত যৌগটি কী ? 

উত্তর:  PGA ।

121. অঙ্গার-আত্তীকরণ (Carbon assimilation) কী ? 

উত্তর:  কার্বন ডাই-অক্সাইডের কার্বন গ্লুকোজে অঙ্গীভূত হওয়া ।

122. সালোকসংশ্লেষীয় এককে মোট  ক্লোরোফিল অনুর সংখ্যা কত ? 

উত্তর:  200 – 300 টি ।

123. সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তি  কোন  শক্তিতে পরিণত হয় ? 

উত্তর:  রাসায়নিক শক্তিতে।

124. সালোকসংশ্লেষে ব্যবহৃত হয়  একটি  এনজাইম হল কী ? 

উত্তর:  FAD

125. সালোকসংশ্লেষের সময় সৌর শক্তিকে যান্ত্রিক শক্তিতে পরিণত করে কে? 

উত্তর: ক্লোরোফিল ।

126. কাকে এনার্জি কারেন্সি বলে ?

উত্তর: ATP কে ।

127. উদ্ভিদদেহে ক্লোরোসিস ঘটে কীসের  অভাবে ?

উত্তর:  ম্যাগনেসিয়ামের অভাবে।

128. সালোকসংশ্লেষের জন্য উন্নত উদ্ভিদে উপস্থিত মূখ্য রঞ্জক কোনটি ?

উত্তর:  ক্লোরোফিল ।

129. কোন প্রকার উদ্ভিদের সালোকসংশ্লেষ  সবচেয়ে বেশি হয় ? 

উত্তর:  ক্লোরেলা নামক সামুদ্রিক শৈবালে। 

130. অঙ্গার আত্তিকরণের সময় শক্তির উৎস কী ?

উত্তর:  ATP ।

131. কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে সালোকসংশ্লেষের মাধ্যমেই সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ? 

উত্তর:  রবার্ট ফন মেয়ার। 

132. কোন বিজ্ঞানী সালোকসংশ্লেষের অন্ধকার বিক্রিয়া পর্যবেক্ষণ করেন ?

উত্তর:  বিজ্ঞানী ব্ল্যাকম্যান। 

133. ফটোলাইসিস প্রক্রিয়াটি প্রথম পর্যবেক্ষণ করেন কে ? 

উত্তর:  রবিন হিল। 

134. কোন বিজ্ঞানী প্রমাণ করেন যে জল থেকেই উদ্ভিদের খাদ্য তৈরি হয় ? 

উত্তর: ভ্যান হেলমেন্ট ।

135. সালোকসংশ্লেষ শব্দটি প্রচলন করে কে ? 

উত্তর: ১৮৯৮ খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্নেস সালোকসংশ্লেষ শব্দটি প্রচলন করে। 

136. কে প্রমান করেন খাদ্য সংশ্লেষের সময় গাছ অক্সিজেন গ্যাস পরিত্যাগ করে ? 

উত্তর:  জোসেফ প্রিস্টল  প্রমান করেন।

137. কে প্রমান করেন সালোকসংশ্লেষ এর সময় গাছ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে ? 

উত্তর: জ্যা নেবিয়ে ।

138. কে প্রমান করেন, সালোকসংশ্লেষ এর সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় ?

উত্তর: রবার্ট ফন মেয়ার  ।

139.  কে প্রমান করেন সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি আলোক বিক্রিয়া এবং অন্ধকার বিক্রিয়া নামক দুটি পর্যায়ে ঘটে ? 

উত্তর:  ব্ল্যাকম্যান ।

140. কে প্রমান করেন একমাত্র সবুজ অংশ সূর্যালোকের উপস্থিতিতে বায়ু থেকে গ্যাস শোষন করে ?

উত্তর: ইজেন হাউজ প্রমান করেন ।

141. হালমেন্ট কী জন্য বিখ্যাত? 

উত্তর:  ভ্যান হালমেন্ট সালোকসংশ্লেষ সম্পর্কে প্রথম পরীক্ষাটি করেন।  তিনি প্রথম প্রমান করেন যে  সালোকসংশ্লেষ এ বায়ুর গ্যাসও অংশগ্রহণ করে। 

142. কোন উদ্ভিদের মূলে সালোকসংশ্লেষ হয় ?

উত্তর: গুলঞ্চ, অর্কিড। 

143. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায়  ADP কে  ATP তে পরিণত করতে কী প্রয়োজন হয় ?

উত্তর:  সৌরশক্তি ।

144. ক্লোরোফিলের মৌলিক উপাদান গুলি কী কী ?

উত্তর:  কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। 

145. কোন ব্যাকটেরিয়া সালোকসংশ্লেষে সক্ষম ? 

উত্তর:  রোডোসিউডোমোনাস,  রোডোস্পাইরিলাম, ক্লোরোবিয়াম ।

146. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় হাইড্রোজেন গ্রহণকারী পদার্থ কোনটি ?

উত্তর:  NADP+

147. সালোকসংশ্লেষে উৎপন্ন প্রথম কার্বন জাতীয় স্থায়ী যৌগ কোনটি ?

উত্তর:  ফসফোগ্লিসারিক অ্যাসিড( PGA)।

148. শ্বেতসার জাতীয় খাদ্যে কার্বনের উৎস কী ? 

উত্তর:  গ্লুকোজ ।

149. সালোকসংশ্লেষে বাহ্যিক প্রভাবক গুলি কি কি ?

উত্তর: কার্বন-ডাই-অক্সাইড, সৌরশক্তি, জল, উষ্ণতা অক্সিজেন। 

150. সালোকসংশ্লেষে অভ্যন্তরীণ প্রভাব গুলি কী কী ?

উত্তর:  ক্লোরোফিল,উৎসেচক,প্রোটোপ্লাজম ।

151. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ উদ্ভিদ দেহে কী রূপে সঞ্চিত থাকে ?

উত্তর:  শ্বেতসার রূপে। 

152. সালোকসংশ্লেষকারী এককের নাম কী ?

উত্তর:  কোয়ান্টোজোম ।

153. সালোকসংশ্লেষে অংশগ্রহণকারী উৎসেচকের নাম কী ?

উত্তর:  NADP ও ADP । 

154. সক্রিয় ক্লোরোফিল  দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে H+  ও OH-  আয়নে পরিণত হওয়াকে কী বলে ? 

উত্তর: ফটোলাইসিস ।

155. সালোকসংশ্লেষে কার্বন-ডাই-অক্সাইড বিজারিত হয় কোন দশায় ? 

উত্তর:  অন্ধকার দশায়। 

 156. ADP ও pi এর বিক্রিয়ায় TAP  তৈরি হওয়াকে কী বলে ? 

উত্তর: ফসফোরাইলেশন ।

157. অন্ধকার দশায় কার্বন ডাই অক্সাইড  গ্রহণকারী পদার্থটি হল নাম কী ? 

উত্তর:  RuBP

158. সালোকসংশ্লেষে অঙ্গার আত্তীকরণ ঘটে কোন দশায় ? 

উত্তর:  অন্ধকার দশা। 

159. পৃথিবীর মোট সালোকসংশ্লেষের 90% কোথায় ঘটে? 

উত্তর: সমুদ্র ও স্বাদু জলের শৈবালে।

160. কোন বিজ্ঞানী কোয়ান্টাজোমকে সালোকসংশ্লেষীয় একক বলেন ?

উত্তর: পার্ক ও বিগিনস। 

161. সালোকসংশ্লেষকারী অঙ্গাণু কী ?

উত্তর: ক্লোরোপ্লাস্ট। 

162. সালোকসংশ্লেষকারী রঞ্জক কী ? 

উত্তর: ক্লোরোফিল ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *