Site icon Bangla MCQ

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ | How to Check WB HS Result 2026 in Bengali

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুন সুখবর, প্রতি বছরের মতো এই বছরও পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) অনলাইনে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করবে। এই বছর প্রায় ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে । ফলাফল প্রকাশিত হওয়ার পর ছাত্রছাত্রীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের WB HS Result 2026 -এর ফলাফল দেখতে ও ডাউনলোড করতে পারবে।

তাই আজ এই পোস্টে আমরা আলোচনা করব উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৬ অনলাইনে কিভাবে সহজে জানা যাবে? কি কি ডকুমেন্ট লাগবে? এবং কোন কোন অফিসিয়াল ওয়েবসাইট এই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে চলো শুরু করা যাক।

WB HS Result 2026

পরীক্ষার নামউচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬।
বোর্ডপশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।
পরীক্ষার তারিখ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৬।
রেজাল্ট প্রকাশের তারিখ১৪ই মে, ২০২৬ (বৃহস্পতিবার)।
রেজাল্ট দেখার ওয়েবসাইট নীচে জানানো হয়েছে।

WB HS Result 2026 কবে প্রকাশিত হবে

সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হয় কিন্তু বিধানসভা নির্বাচনের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ রেজাল্ট প্রকাশিত হতে একটু দেরি হবে। তাই এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ১৪ই মে, বৃহস্পতিবার প্রকাশিত হবে।

WB HS Result 2026 কখন অনলাইনে দেখা যাবে?

নিয়ম অনুযায়ী, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৬ রেজাল্ট প্রকাশের দিন প্রথমে পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠকের মাধ্যমে অফিশিয়ালি রেজাল্ট ঘোষণা করেন। তারপরেই প্রত্যেক পরীক্ষার্থীর মার্কশিট অনলাইনে আপলোড করা হয়। এবছর সকাল ১০:৩০ থেকে প্রেস কনফারেন্স শুরু হবে। সেখানে পর্ষদ সভাপতি এবছরের উচ্চ মাধ্যমিক রেজাল্ট, পরীক্ষার্থীদের পাশ ফেল এর হার ইত্যাদি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। তারপর ১১:০০ থেকে অনলাইনে রেজাল্ট চেক করা যাবে।

WB HS Result 2026 কোন ওয়েবসাইটে দেখা যাবে?

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ অনলাইনে চেক করা এখন খুবই সহজ শুধুমাত্র Roll Number ও DOB দিলেই কয়েক মিনিটের মধ্যে রেজাল্ট দেখে নিতে পারবে। উচ্চ মাধ্যমিক রেজাল্ট কোন কোন ওয়েবসাইটে দেখা যাবে, তা নিয়েও পর্ষদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbchse.wb.gov.in -এর মাধ্যমে রেজাল্ট দেখা যাবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক করতে কী কী লাগবে ?

অনলাইনে রেজাল্ট দেখার জন্য আপনার কাছে থাকতে হবেঃ

উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২৬ দেখার পদ্ধতি

নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি সহজেই আপনার ফলাফল দেখতে পারবেন:

ধাপ ১: উপরে তালিকাভুক্ত অফিসিয়াল ওয়েবসাইটগুলোর যেকোনো একটিতে যান।
(যেমন: wbresults.nic.in)

ধাপ ২: “HS Examination Result 2026” শিরোনামের লিঙ্কে ক্লিক করুন।

ধাপ ৩: আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন।

ধাপ ৪: “Submit” বোতামে ক্লিক করুন ।

ধাপ ৫: আপনার ফলাফল স্ক্রিনে প্রদর্শিত হবে ।

WB HS Result 2026 FAQ প্রশ্নাবলী

১. ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে?

Ans. এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ১৪ই মে, বৃহস্পতিবার প্রকাশিত হবে।

২.ফলাফল দেখার জন্য কী প্রয়োজন?

Ans.রোল নম্বর এবং জন্ম তারিখ।

৩.মোবাইল ফোনের মাধ্যমে কি ফলাফল দেখা সম্ভব?

Ans. হ্যাঁ, যেকোনো ডিভাইসেই ফলাফল দেখা যাবে—তা মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা কম্পিউটার—যাই হোক না কেন।

৪. অনলাইনে প্রকাশিত ফলাফল কি চূড়ান্ত বা অফিসিয়াল হিসেবে গণ্য হয়?

Ans. না, এটি শুধুমাত্র একটি সাময়িক ফলাফল। মূল মার্কশিটটি অবশ্যই স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

Exit mobile version