ফুটবল বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা PDF | FIFA World Cup Winners List
FIFA World Cup Winners List : ফুটবল বিশ্বকাপ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও মর্যাদাপূর্ণ ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মধ্যে অন্যতম। প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে বিশ্বের সেরা জাতীয় ফুটবল দলগুলো অংশগ্রহণ করে। কোটি কোটি ফুটবলপ্রেমী অধীর আগহে অপেক্ষা করে থাকে কোন দেশ বিশ্বসেরা হবে তা দেখার জন্য।
শুধুমাত্র শিক্ষার্থী নয় , যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যাঁরা নিজেদের সাধারণ জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করতে আগ্রহী—তাঁদের সকলের জন্যই এই FIFA World Cup Winners List তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই নিবন্ধে আমরা ১৯৩০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সকল ফুটবল বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা, রানার-আপ দল, গুরুত্বপূর্ণ তথ্য এবং রেকর্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব।
FIFA World Cup Winners List
| বছর | আয়োজক দেশ | বিজয়ী দল | রানার-আপ দল |
| ১৯৩০ | উরুগুয়ে | উরুগুয়ে | আর্জেন্টিনা |
| ১৯৩৪ | ইতালি | ইতালি | চেকোস্লোভাকিয়া |
| ১৯৩৮ | ফ্রান্স | ইতালি | হাঙ্গেরি |
| ১৯৫০ | ব্রাজিল | উরুগুয়ে | ব্রাজিল |
| ১৯৫৪ | সুইজারল্যান্ড | পশ্চিম জার্মানি | হাঙ্গেরি |
| ১৯৫৮ | সুইডেন | ব্রাজিল | সুইডেন |
| ১৯৬২ | চিলি | ব্রাজিল | চেকোস্লোভাকিয়া |
| ১৯৬৬ | ইংল্যান্ড | ইংল্যান্ড | পশ্চিম জার্মানি |
| ১৯৭০ | মেক্সিকো | ব্রাজিল | ইতালি |
| ১৯৭৪ | পশ্চিম জার্মানি | পশ্চিম জার্মানি | নেদারল্যান্ডস |
| ১৯৭৮ | আর্জেন্টিনা | আর্জেন্টিনা | নেদারল্যান্ডস |
| ১৯৮২ | স্পেন | ইতালি | পশ্চিম জার্মানি |
| ১৯৮৬ | মেক্সিকো | আর্জেন্টিনা | পশ্চিম জার্মানি |
| ১৯৯০ | ইতালি | পশ্চিম জার্মানি | আর্জেন্টিনা |
| ১৯৯৪ | যুক্তরাষ্ট্র | ব্রাজিল | ইতালি |
| ১৯৯৮ | ফ্রান্স | ফ্রান্স | ব্রাজিল |
| ২০০২ | দক্ষিণ কোরিয়া ও জাপান | ব্রাজিল | জার্মানি |
| ২০০৬ | জার্মানি | ইতালি | ফ্রান্স |
| ২০১০ | দক্ষিণ আফ্রিকা | স্পেন | নেদারল্যান্ডস |
| ২০১৪ | ব্রাজিল | জার্মানি | আর্জেন্টিনা |
| ২০১৮ | রাশিয়া | ফ্রান্স | ক্রোয়েশিয়া |
| ২০২২ | কাতার | আর্জেন্টিনা | ফ্রান্স |
Read More:
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তালিকা PDF
পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৬
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
প্রশ্ন ১: প্রথম FIFA বিশ্বকাপের নাম কী ?
উত্তর: প্রথম FIFA বিশ্বকাপের নাম হল জুলেরিমে কাপ।
প্রশ্ন ২: ২০২২ বিশ্বকাপ কে জিতেছে?
উত্তর: ২০২২ বিশ্বকাপ আর্জেন্টিনা জিতেছে ।
প্রশ্ন ৩: আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে?
উত্তর: ৩ বার।
প্রশ্ন ৪: প্রথম FIFA বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৩০ সালে।
প্রশ্ন ৫: ২০২৬ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে।
প্রশ্ন ৬: ইতালি কতবার FIFA বিশ্বকাপ জিতেছে?
উত্তর: ইতালি মোট ৪ বার বিশ্বকাপ জিতেছে।
প্রশ্ন ৭: জার্মানি কতবার বিশ্বকাপ জিতেছে?
উত্তর: জার্মানি মোট ৪ বার বিশ্বকাপ জয় করেছে।
প্রশ্ন ৮: কোন দেশ প্রথম বিশ্বকাপ জিতেছিল?
উত্তর: উরুগুয়ে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল।
প্রশ্ন ৯: বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কোন দেশ?
উত্তর: বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা
প্রশ্ন ১০: কোন দেশ সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলেছে?
উত্তর: জার্মানি সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে।
প্রশ্ন ১১: FIFA বিশ্বকাপ কত বছর পরপর অনুষ্ঠিত হয়?
উত্তর: প্রতি ৪ বছর পরপর FIFA বিশ্বকাপ অনুষ্ঠিত হয়।
প্রশ্ন ১২: কোন খেলোয়াড় সবচেয়ে বেশি বিশ্বকাপ জিতেছেন?
উত্তর: Pelé ৩ বার বিশ্বকাপ জিতেছেন।
প্রশ্ন ১৩: ২০১৮ FIFA বিশ্বকাপ কে জিতেছিল?
উত্তর: ফ্রান্স ।
প্রশ্ন ১৪: ২০১৪ FIFA বিশ্বকাপ কে জিতেছিল?
উত্তর: জার্মানি ।
প্রশ্ন ১৫: বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন কে?
উত্তর: জার্মানি Miroslav Klose বিশ্বকাপে সর্বাধিক ১৬ গোল করেছেন।
প্রশ্ন ১৬: কোন দেশ সবচেয়ে বেশি বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে?
উত্তর: ব্রাজিল প্রতিটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।
প্রশ্ন ১৭: FIFA বিশ্বকাপ ট্রফির বর্তমান নাম কী?
উত্তর: বর্তমান ট্রফির নাম হলো FIFA World Cup Trophy।
প্রশ্ন ১৮: কোন দেশ একবারও বিশ্বকাপ না জিতেও একাধিকবার ফাইনাল খেলেছে?
উত্তর: নেদারল্যান্ডস ৩ বার ফাইনাল খেলেও কখনও বিশ্বকাপ জিততে পারেনি।
প্রশ্ন ১৯: প্রথম এশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ কোনটি?
উত্তর: ২০০২ FIFA বিশ্বকাপ, যা জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন ২০: ২০২২ বিশ্বকাপ ফাইনালে কারা খেলেছিল?
উত্তর: আর্জেন্টিনা এবং ফ্রান্স ।
প্রশ্ন ২১: বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক কে?
উত্তর: Cafu একমাত্র খেলোয়াড় যিনি টানা তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন।
প্রশ্ন ২২: কোন দেশ সবচেয়ে বেশি বিশ্বকাপ আয়োজন করেছে?
উত্তর: মেক্সিকো ১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬ সালে মোট ৩ বার বিশ্বকাপ আয়োজন করবে।
প্রশ্ন ২৩: প্রথম আফ্রিকান দেশ হিসেবে কোন দেশ বিশ্বকাপ আয়োজন করে?
উত্তর: দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করে।
প্রশ্ন ২৪: বিশ্বকাপে সবচেয়ে দ্রুত গোল কে করেছিলেন?
উত্তর: Hakan Şükür ২০০২ সালে মাত্র ১১ সেকেন্ডে গোল করেছিলেন।
প্রশ্ন ২৫: কোন দেশ টানা দুইবার বিশ্বকাপ জিতেছে?
উত্তর:ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২)।
প্রশ্ন ২৬: সবচেয়ে বেশি বিশ্বকাপ কোন দেশ জিতেছে?
উত্তর: ব্রাজিল ৫ বার বিশ্বকাপ জিতেছে।
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷
