CRPF Constable Recruitment 2026: দেশের চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF এ ৯,১৯৫টি কনস্টেবল নিয়োগ করার অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)। নূন্যতম মাধ্যমিক পাস হলেই এই চাকরিতে আবেদন করা যাবে। মোট ৯,১৯৫টি পদের মধ্যে ৯,১১৬টি পদ পুরুষ প্রার্থীদের জন্য আর ৭৯টি পদ সংরক্ষিত আছে মহিলা প্রার্থীদের জন্য। মাসিক ২১ হাজার টাকা বেতন ও সাথে আরও সুযোগ সুবিধা মিলবে। এই নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ, শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দরকারী তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
CRPF Constable Recruitment 2026
CRPF Constable Recruitment বিজ্ঞপ্তি ২০২৬ মাধ্যমিক পাস হলেই এই চাকরিতে আবেদন করা যাবে। মোট ৯,১৯৫টি পদের মধ্যে ৯,১১৬টি পদ পুরুষ প্রার্থীদের জন্য আর ৭৯টি পদ সংরক্ষিত আছে মহিলা প্রার্থীদের জন্য। মাসিক ২১ হাজার টাকা বেতন ও সাথে আরও সুযোগ সুবিধা মিলবে। এই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের নির্বাচনের সম্পূর্ণ প্রক্রিয়া বুঝতে বিস্তারিত বিজ্ঞাপনটি সাবধানতার সাথে পড়তে হবে। নীচে সংযুক্ত লিঙ্কটি www.rect.crpf.gov.in ওয়েবসাইটে প্রকাশিত অফিসিয়াল CRPF Constable Recruitment 2026 বিজ্ঞপ্তির।
CRPF Constable Recruitment 2026
| Events | Information |
| বোর্ড: | সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) |
| পরীক্ষার নাম: | CRPF Constable Recruitment 2026 |
| Category: | সরকারি চাকরি |
| পদ: | কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান) |
| শূন্যপদ: | ৯,১৯৫টি |
| অনলাইনে আবেদন: | ২০ এপ্রিল ২০২৬ তারিখ |
| নির্বাচন প্রক্রিয়া: | লিখিত পরীক্ষা- সাক্ষাৎকার |
| অফিসিয়াল ওয়েবসাইট: | www.rect.crpf.gov.in |
CRPF Constable 2026 গুরুত্বপূর্ণ তারিখ
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : | ৯ এপ্রিল ২০২৬। |
| অনলাইনে নিবন্ধন শুরুর তারিখ : | ২০ এপ্রিল ২০২৬। |
| আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: | ১৯ মে ২০২৬। |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ : | ১৯ মে ২০২৬। |
| CRPF Constable Recruitment 2026 পরীক্ষা: | x |
| Exam Result তারিখ : | x |
CRPF Constable শূন্যপদ ২০২৬
| মোট শূন্যপদ: | ৯,১৯৫টি |
| পুরুষ | ৯,১১৬টি |
| মহিলা | ৭৯টি |
কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান)
এই বিভাগে মোট ৯,১৭৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৯,০৯৬টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৯টি পদ সংরক্ষিত রয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। ট্রেড ওয়াইস শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হল:
| ট্রেড | পুরুষ | মহিলা |
| ড্রাইভার (Driver) | ৩,১৭৬টি | x |
| মেকানিক মোটর ভেহিকেল (MMV) | ৭৩৯টি | x |
| মুচি (Cobbler) | ১১৮টি | x |
| ছুতোর (Carpenter) | ১২৩টি | x |
| দর্জি (Tailor) | ১৯৫ টি | ২ টি |
| ব্রাস ব্যান্ড | ১৫৭ টি | ১৮ টি |
| পাইপ ব্যান্ড | ৩২ টি | ১৬ টি |
| বাগলার (Bugler) | ১২৬৩ টি | ১১ টি |
| মালি (Gardener) | ১৪১ টি | ১ টি |
| পেন্টার (Painter) | ৮৩ টি | ১ টি |
| রান্না (Cook) | ১৪২৬ টি | x |
| জল বাহক (Water Carrier) | ৫০২ টি | ২৭ টি |
| ধোপা (Washerman) | ৩৬৩ টি | x |
| নাপিত (Barber) | ২৩১ টি | x |
| সাফাই কর্মচারী (Safai Karamchari) | ৫৪৭ টি | x |
কনস্টেবল (পিয়োনিয়ার উইং)
এই বিভাগে ২০টি পদ রয়েছে। এই পদগুলো শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এবং এটি ‘অল ইন্ডিয়া’ ভিত্তিতে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে,
| ট্রেড | শূন্যপদ |
| ম্যাসন (Mason) | ১৩টি পদ |
| ইলেকট্রিশিয়ান (Electrician) | ৭টি পদ |
CRPF Recruitment2026যোগ্যতা
সাধারণ যোগ্যতা
- অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।
বয়সসীমা (১লা জানুয়ারী, ২০২৬ অনুযায়ী)
- কনস্টেবল (ড্রাইভার): এই পদের জন্য ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে।
- অন্যান্য সমস্ত ট্রেড: এক্ষেত্রে আবেদনকারীদের বয়স একই তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। প্রতি পদের ক্ষেত্রেই সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে।
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের পে-লেভেল-৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন সীমা ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
CRPF Constable Application Process
- মাধ্যম: আবেদনপত্র শুধুমাত্র CRPF -এর অফিসিয়াল ওয়েবসাইটের (www.rect.crpf.gov.in) মাধ্যমে অনলাইনে জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
- আবেদন ফি (ব্যাঙ্ক/পেমেন্ট চার্জ ব্যতীত):
- সাধারণ (General), ইডব্লিউএস (EWS) এবং ওবিসি (OBC) পুরুষ প্রার্থীদের জন্য: ১০০ টাকা।
- মহিলা, এসসি (SC), এসটি (ST) এবং প্রাক্তন সৈনিকদের জন্য: কোনো ফি লাগবে না।
- কীভাবে আবেদন করবেন?
- প্রথমে সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpf.gov.in-এ যান।
- এরপর আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে, পুনরায় লগ-ইন করে ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করুন।
- এরপর পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- আবেদনপত্রটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিন।
- আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:
- আবেদনপত্র সতর্কতার সাথে পূরণ করতে হবে। চূড়ান্ত অনলাইন জমা দেওয়ার পরে কোনো সংশোধন করা যাবে না।
- মাধ্যমিক বা সমতুল্য শংসাপত্র অনুযায়ী নাম, পিতার/মাতার নাম এবং জন্ম তারিখ লিখতে হবে।
- অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হতে পারে।
CRPF Constable Recruitment 2026: নির্বাচন প্রক্রিয়া ও পরীক্ষার ধরণ
নির্বাচন প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
- মেডিকেল পরীক্ষা (DME/RME): সবশেষে শারীরিক মানসিক ও সুস্থতা যাচাইয়ের পর নিয়োগ দেওয়া হবে।
- PET (Physical Efficiency Test): প্রথম ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দৌড় সম্পন্ন করতে হবে সকলকে।
- PST (Physical Standard Test): আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপকাঠি বিচারের জন্য ডাকা হবে। যেখানে নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা করা হবে,
- উচ্চতা: পুরুষদের জন্য ন্যূনতম ১৭০ সেমি এবং মহিলাদের জন্য ১৫৭ সেমি। (তপশিলি উপজাতি এবং নির্দিষ্ট পাহাড়ি এলাকার প্রার্থীদের জন্য উচ্চতায় ছাড় রয়েছে) ।
- বুকের ছাতি: (শুধুমাত্র পুরুষ): না ফুলিয়ে ৮০ সেমি এবং ন্যূনতম ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।
ওজন: উচ্চতা এবং বয়স অনুযায়ী আনুপাতিক হতে হবে। - CBT (Computer Based Test): দ্বিতীয় ধাপে উত্তীর্ণদের একটি ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি পেন ও পেপারে লিখিত ভাবে নেওয়া হবে। সময় থাকবে দুঘন্টা। ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয় থেকে,
- বিষয় নম্বর: জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং২৫ নম্বর।জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস২৫ নম্বর।এলিমেন্টারি ম্যাথমেটিক্স২৫ নম্বর।ইংরেজি/হিন্দি২৫ নম্বর।
- ট্রেড টেস্ট (Trade Test): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট কাজে দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। মোট ৫০ নম্বর থাকবে, যার মধ্যে ২০ নম্বর পেলে পাস হবে।
- নথি যাচাইকরণ (Document Verification): ট্রেড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের সমস্ত সার্টিফিকেটের আসল কপি যাচাই করা হবে।
CRPF Recruitment 2026: গুরুত্বপূর্ণ লিঙ্ক
| অফিসিয়াল বিজ্ঞপ্তি: | Download |
| অনলাইনে আবেদন: | Click Here |
| অফিসিয়াল ওয়েবসাইট: | Click Here |
👉 সমস্ত রকম স্টাডি মেটেরিয়াল এর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এ যুক্ত হও ৷
